মুখ্যমন্ত্রীর পাহাড় সফর চলাকালীন রিলে অনশনে মোর্চা, কুশপুত্তলিকা পুড়ল মন্ত্রী অরূপের

কালিম্পং, ২২ সেপ্টেম্বর : মুখমন্ত্রীর পাহাড় সফর চলাকালীন কালিম্পং থানার সামনে রিলে অনশন শুরু করলেন বিমল গুরুংরা। গোর্খা জনমুক্তি মোর্চা দফায় দফায় বিক্ষোভ দেখায়। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হতে শুরু করে এলাকা। মন্ত্রী অরূপ বিশ্বাসের কুশপুত্তিলকাও দাহ করা হয়।

কালিম্পংয়ের মেলা মাঠে লেপচা উন্নয়ন পর্ষদের বার্ষিক সমাবেশে এদিন মুখ্যমন্ত্রী ভাষণ দেন। তার আগে পরিকল্পনা করে পাহাড় উত্তপ্ত করা হচ্ছে। অহেতুক পাহাড়ের পরিস্থিতি গরম করা হচ্ছে বলে অভিযোগ। তবে তা উপেক্ষা করেই মমতার সভায় পাহাড়ে মানুষের ঢল নামে এদিন। শাসকদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পাহাড়ে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে মোর্চা। মানুষ এই অশান্তি মেনে নেবে না।

মুখ্যমন্ত্রীর পাহাড় সফর চলাকালীন রিলে অনশনে মোর্চা, কুশপুত্তলিকা পুড়ল মন্ত্রী অরূপের

এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে রাস্তার দু'পাশে ভিড় জমিয়েছিলেন কাতারে কাতারে মানুষ৷ মানুষের সেই ভালবাসা নিয়ে কালিম্পংয়ে লেপচা বোর্ডের মেলায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লেপচাদের উন্নয়নে ইতিমধ্যেই বোর্ড গড়ে দিয়েছেন তিনি। ভালোবেসে লেপচারাও মমতাকে সমৃদ্ধির দেবী আখ্যা দিয়েছেন।

সেই লেপচাদের ডাকে সাড়া দিয়েই মমতার মেলায় আগমন। লেপচা বোর্ডের কাজ কেমন চলছে, এই বোর্ড উন্নয়নে কতটা সদর্থক, তা খতিয়ে দেখতেই উৎসবে হাজির হন মুখ্যমন্ত্রী৷ একই উদ্দেশ্য নিয়ে তিনি শুক্রবার তামাং বোর্ডের অনুষ্ঠানে হাজির থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+