ভেস্তে যেতে পারে দীপাবলি, কেন তৈরি হল এমন আশঙ্কা, আসছে কোন বিপর্যয়

নিম্নচাপের জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গে দীপাবলি পালনে আশঙ্কার মেঘ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিতে ভাসতে পারে সাধের দীপাবলি পালন অনুষ্ঠান।

ঊনিশ বা কুড়ি তারিখে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে নামতে পারে দুর্যোগ। আর তার জেরে মাটি হতে পারে দীপাবলির আনন্দ। সোমবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এদিন সর্বশেষ পাওয়া আবহাওয়া পূর্বাভাসে জানা গিয়েছে, দীপাবলির আনন্দ মাটি করতে ভিলেন হতে চলেছে একটি নিম্নচাপ। এই মুহূর্তে ওড়িশা উপকূল থেকে বঙ্গোপসাগরের ৫০০ কিমি গভীরে রয়েছে এর অবস্থান। যদিও, সোমবারই সরকারিভাবে বর্ষা বিদায় নিয়েছে রাজ্য থেকে। আলিপুর আবহাওয়া দফতর থেকে সেকথা জানানো হয়েছে।

ভেস্তে যেতে পারে দীপাবলি, কেন তৈরি হল এমন আশঙ্কা, আসছে কোন বিপর্যয়

বর্ষা বিদায় নিলেও আপাতত এই নিম্নচাপের জন্য সিঁদূরে মেঘ দেখছেন আবহবিদরা। কারণ, ১৮ তারিখের মধ্যে এই নিম্নচাপ অন্ধ্র ও ওড়িশা উপকূলের উপরে এসে অবস্থান করবে। তারপরে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিকেও অগ্রসর হতে পারে। এই নিম্নচাপের জেরে কলকাতা এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখা হয়েছে। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে ঊনিশ তারিখে কালী পুজো এবং কুড়ি তারিখ কালী পুজোর পরের দিন। সুতরাং নিম্নচাপের ভয় যে উৎসব পালনের আনন্দে আশঙ্কার মেঘ তৈরি করেছে তাতে কোনও সন্দেহ নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই শীতের অনুভূতি পাওয়া যাবে না। আস্তে আস্তে তাপমাত্রা নামবে। বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমবে। এছাড়াও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও কমছে। এর ফলে গত কয়েক দিন ধরে চলা যে অসহনীয় এক পরিস্থিতি অনুভূত হচ্ছিল এবং সমানে ঘাম হচ্ছিল- তা থেকে কিছুটা হলেও রেহাই মিলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+