করোনা ভয় কাটিয়ে অনেকটাই সুস্থ মুনমুন সেন, আশার কথা শোনালেন কন্যা রাইমা
করোনা ভয় কাটিয়ে অনেকটাই সুস্থ মুনমুন সেন, আশার কথা শোনালেন কন্যা রাইমা
করোনা প্রাদুর্ভাবের পর থেকেই একের পর এক করোনার কবলে পড়েছেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। সম্প্রতি করোনার কবলে পড়তে দেখা যায় অভিনেতা আবির চট্টোপাধ্যায়কেও। আক্রান্ত হন তার পরিবারের অন্যান্যরা। এবার করোনা আক্রান্ত হন অভিনেত্রী মুনমুন সেন ও তাঁর স্বামী ভরত দেববর্মা। যদিও তাঁরা বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে খবর।

বৃহঃষ্পতিবার একথা জানান মুনমুন কন্যা রাইমা কন্যা। তার দুজনেই বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে বলেও জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই মুনমুন সেনের অসুস্থতার খবর ছড়িয়ে বিভিন্ন মহলে। পরবর্তীতে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে বলে জানা যায়। অন্যদিকে মুনমুনের সাথে তাঁর স্বামীও করোনার কবলে পড়েছিলেন বলে শোনা যায়। যদিও দিন যত গড়াচ্ছে ততই যেন কাটছে দুশ্চিন্তার মেঘ। তাই বর্তমানে তাঁদের হোম কোয়ারেন্টাইনেই রাখা হয়েছে।
এদিকে বাবা-মায়ের অসুস্থ কারণে বিগত কয়েকদিন ধরেই কার্যত কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন রাইমা। তবে অবেশেষে তাদের স্বাস্থ্যোন্নতি দেখা দিলে ফের ধীরে ধীরে কাজ শুরু করছেন রাইমা। বর্তমানে তিনি একটি ওয়েব সিরিজের শ্যুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন বলেও জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, অন্যান্য রাজ্যে এখনও করোনার দাপট অব্যাহত থাকলেও বর্তমানে খানিক রেহাই পেয়েছে বাংলা। পরিসংখ্যান বলছে গত কয়েক সপ্তাহ ধরেই গোটা বাংলার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল যথেষ্টই নিম্নমুখী।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications