হেরে মুনমুন সেন হুমকি দিলেন তৃণমুলের নেতাকেই
ভোটের ফলে দিনে প্রার্থী মুনমুন সেন দলের নেতাকেই দিলেন হুমকি। আর যার জেরে বিতর্ক বাড়ল দলের অন্দরে।
ভোটের ফলে দিনে বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন দলের নেতাকেই দিলেন হুমকি। আর যার জেরে বিতর্ক বাড়ল দলের অন্দরে। সূত্রের খবর অনুযায়ী, এদিন মুনমুন সেন হুমকি দেন পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি ভি শিবদাসন দাসুকে। যদিও ওই নেতাকে পাল্টা কোনও প্রতিক্রিয়া দিতে শোনা যায়নি।

আসানসোল কেন্দ্রে গণনা শুরু হতেই পিছিয়ে পড়তে থাকেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন। সকালের দিকে তাঁকে গণনা কেন্দ্রে দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি ভি শিবদাসন দাসু। হারের খবর আসতেই তিনি সংবাদ মাধ্যমকে বলেন দুঃখ হচ্ছে। বিরক্তি ছিল তাঁর চোথে মুখে। সেই সময়ই মেজাজ হারান মুনমুন। পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি ভি শিবদাসন দাসুকে লক্ষ্য করে তিনি বলেন, ওয়েট অ্যান্ড সি। এরপরেই তাঁকে বলতে শোনা যায় দেখো তোমার কী হয়।
আসানসোলে ভোটের দিন বেড টি না পাওয়ায় ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল বলে বিতর্ক বাড়িয়েছিলেন। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে মন্তব্য করেও বিতর্ক বাড়িয়েছিলেন।
সূত্রের খবর অনুযায়ী, এদিন পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি ভি শিবদাসন দাসু প্রার্থী মুনমুনকে জানিয়েছিলেন দলীয় কর্মীদের মনোভাবের কথা। সেই কথা প্রার্থী কানে তোলেননি বলেই সূত্রের খবর।












Click it and Unblock the Notifications