বর্ষা বিদায়ের পথে! জেনে নিন আজকের আবহাওয়া আপডেট

আপাতত দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য থেকে বৃষ্টি বিদায় নিতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এবছরেব মতো বর্ষা প্রায় বিদায়ের মুখে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে মৌসুমি বায়ু পুরোপুরি সরে যাবে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হলেও তার প্রভাব এরাজ্যে খুব একটা পড়বে না বলে ইঙ্গিত মিলেছে। ফলে রাজ্যে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই। কোথাও কোথাও মেঘের প্রভাবে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে মঙ্গলবার অর্থাৎ এদিন থেকেই শুরু হবে শুষ্ক আবহাওয়ার দাপট। বুধবারের মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম সহ বেশকিছু জেলাগুলিতে বর্ষা পুরোপুরি বিদায় নিতে পারে। একইসঙ্গে ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা, বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড় থেকেও বর্ষা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনের মধ্যেই।

উত্তরবঙ্গের পরিস্থিতিও অনেকটা একই রকম। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোর ও রাতের দিকে শিরশিরে ঠান্ডা অনুভব হতে পারে। আকাশ কিছুটা মেঘলা থাকলেও, ভারী বৃষ্টির কোনও ইঙ্গিত নেই। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুবই অল্প পরিমাণ।

তবে শেষমেশ বর্ষা বিদায় নিচ্ছে মানেই শীতের ঘণ্টা বেজে গেল বলেই ধরে নিচ্ছেন আবহাওয়াবিদরা। ভোরের দিকে হালকা ঠান্ডার ছোঁয়া, সঙ্গে শুকনো হাওয়া হতে পারে।

সব মিলিয়ে মোটের উপর ধীরে ধীরে শীতের আমেজ তৈরি হচ্ছে রাজ্য জুড়ে।
পরিশেষে বলা যেতে পারে, বৃষ্টি বিদায় নিচ্ছে, এখন রাজ্যে অপেক্ষা শুধুই ঠান্ডা আবহাওয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+