Monsoon Update: সোমবারের মধ্যে উত্তরবঙ্গে ঢুকছে বর্ষা! পশ্চিমের জেলাগুলির পরিস্থিতি কেমন, একনজরে আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকায় আপাতত মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের ছটি জেলায় তাপপ্রবাহের (Heat Wave) পূর্বাভাস দেওয়া হয়েছে। আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিরও পূর্বাভাসের সঙ্গে মৌসুমী বায়ুর (Monsoon Update) অনুকূল পরিস্থিতি তৈরি। তবে আবহাওয়া (Weather) দফতর সেব্যাপারে এখনও কোনও ঘোষণা করেনি।
রবিবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস অনুযায়ী, ১২ জুন অর্থাৎ সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায়।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ জুন মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও কালিম্পং-এ। অতিভারী বৃষ্টির (Monsoon Update) সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায়।
আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তারপর তাপমাত্রার সেরকম আর কোনও পরিবর্তন হবে না। আবহাওয়া (Weather) দফতরের আশা আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় মৌসুমী বায়ু (Monsoon Update) ঢুকে যাবে কিংবা তার জন্য পরিস্থিতি আরও অনুকূল হবে।
রবিবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ জুন অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার কোনও কোনও জায়গায়।

উল্লিখিত জেলাগুলি ছাড়া বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আপাতত দিন দুয়েক তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত মৌসুমী বায়ুর (Monsoon Update) প্রবেশ নিয়ে কোনও বার্তা দিতে পারেনি আবহাওয়া (Weather) দফতর।
আবহাওয়া (weather) দফতর রবিবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের তুলনায় বেশ কিছুটা বেড়েছে। ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৭২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৭.২)
বহরমপুর (২৬.৪)
বাঁকুড়া (২৬.৪)
বর্ধমান (২২.৮)
কোচবিহার (২৩.১)
দার্জিলিং (১৬.৫)
কালিম্পং (১৯.৩)
দিঘা (২৪.৪)
কলকাতা (২৩.৬)
দমদম (২২.৮)
কৃষ্ণনগর (২৭.৮)
মালদহ (২৬.৭)
মেদিনীপুর (২৭.১)
শিলিগুড়ি (২৬.৫)
শ্রীনিকেতন (২৫.৮)
সুন্দরবন (২৩)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৭.৭)
বহরমপুর (৩৪.৪)
বাঁকুড়া (৩৮.২)
বর্ধমান (৩৬)
কোচবিহার (৩১)
দার্জিলিং (২১.৪)
কালিম্পং (২৬)
দিঘা (৩৪.৮)
কলকাতা (৩২.৪)
দমদম (৩২.৬)
কৃষ্ণনগর ( ৩৫)
মালদহ (৩৫)
মেদিনীপুর (৩৭)
শিলিগুড়ি (৩৩.১)
শ্রীনিকেতন (৩৫.২)
সুন্দরবন (৩৪)












Click it and Unblock the Notifications