Monsoon Update: ২৩ জুন বাংলার আবহাওয়া পরিবর্তন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
২৩ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (Monsoon Update) রাজ্যের একেবারে পশ্চিম প্রান্তে পুরুলিয়া পর্যন্ত পৌঁছে যাবে। এমনটাই মনে করছে আলিপুর আবহাওযা দফতর। এর পাশাপাশি উত্তরবঙ্গে যে টানা বর্ষণ চলছে, তা খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসতে চলেছে।
বুধবার বিকেলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Monsoon Update)।

বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এদিন থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা (Monsoon Update) রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে তাপমাত্রা ধীরে ধীরে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (Monsoon Update) হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ২২ জুনের পাশাপাশি ২৩ জুনেও বৃষ্টিপাত জারি থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির মতোই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
এই মুহূর্তে উত্তর প্রদেশের মধ্যভাগের ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। যে কারণে উত্তর প্রদেশ জুড়ে হাল্কা থেকে মাঝারি (Monsoon Update)বৃষ্টি হতে পারে। এদিনে পাশাপাশি ২২ জুনেও অতিপ্রবল তাপপ্রবাহের মধ্যে পড়তে পারে বিদর্ভ, ছত্তিশগড় এবং ইন্টেরিয়র ওড়িশা।












Click it and Unblock the Notifications