Monsoon Update: সামনের সপ্তাহেই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি! একনজরে বাংলার আবহাওয়া

বেশ কয়েকটি জেলায় বৃষ্টি দিয়ে সকালটা শুরু হয়েছিল। তারপরেও দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা বৃষ্টি হয়েছে ( Monsoon Update)। বজ্রপাতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। সব কিছু মধ্যে থেকে এদিন শুক্রবারের থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল তুলনায় কম।

গত কয়েকদিন উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি ( Monsoon Update) হয়েছে। তা আগামী পাঁচ দিনই চলতে থাকবে। ইতিমধ্যে দার্জিলিং-কালিম্পং-এর বিভিন্ন জায়গায় ধসের খবর পাওয়া গিয়েছে। নদীগুলিতে জলস্তর বৃদ্ধির মতো ঘটনাও ঘটছে।

আবহাওয়া

এদিন বিকেলে আবহাওয়া দফতর জানিয়েছে ২১ জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিভিন্ন সময়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে চলেছে। এছাড়া এদিনের পর থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালাদ জেলা তাপপ্রবাহ থেকে মুক্তি পাবে। আগামী বুধবার এই তিন জেলায় ভারী বৃষ্টির ( Monsoon Update) সম্ভাবনা রয়েছে।

এদিন-সহ আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, এরপরের দুদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়ায় পর্যন্ত হ্রাস পেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি তৈরির সম্ভাবনা।

আবহাওয়া

১৮ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। সোমবার নাগাদ এই তালিকা থেকে মুক্ত থাকতে চলেছে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। এই সময়ের মধ্যে বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি ও মাঝে মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

তবে ২০ জুন মঙ্গলবারের পাশাপাশি ২১ জুন বুধবারেও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যমেই দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ ( Monsoon Update) তৈরি হতে চলেছে বলেই জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

২২ জুন সময়ের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু শুধু পূর্ব ভারতেই নয়, দক্ষিণরের রাজ্যগুলির বাকি জায়গাতেও ছড়িয়ে পড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+