Monsoon Update: উপকূলের জেলাগুলিতে হতে পারে প্রবল বৃষ্টি, সতর্কতা জারি! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

সকালে কলকাতা ও আশপাশের কয়েকটি জেলা মাঝারি বৃষ্টিপাত হয়। তারপরেও আকাশ মেঘলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পার। যে কারণে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির (Monsoon Update) সম্ভাবনা রয়েছে দুদিনের জন্য।

রবিবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৭ জুন মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Monsoon Update)। আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

image of rain

রবিবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস, পরবর্তী ২৪ ঘন্টার অর্থাৎ ২৬ জুন সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায়।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ জুন মঙ্গলবার সকালের মধ্যে আপাতত কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

image of rain

আবহাওয়া দফতর রবিবরা সকালে (Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা (Monsoon Update)। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবারের তুলনায় সামান্য বেড়েছে। ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৭৭ শতাংশ।

image of rain

আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের উদ্দেশে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা (Monsoon Update)। যে কারণে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের ২৫ জুনের পাশাপাশি ২৬ জুনও সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে

আসানসোল ২৭.২
বহরমপুর ২৭.৬
বাঁকুড়া ২৬.৪
বর্ধমান ২৪.৮
কোচবিহার ২৭.৫
দার্জিলিং ১৭
কালিম্পং ১৯.৩
দিঘা ২৫.৯
কলকাতা ২৭.৬
দমদম ২৭.৪
কৃষ্ণনগর ২৭.৮
মালদহ ২৭.৬
মেদিনীপুর ২৭.১
শিলিগুড়ি ২৮.৬
শ্রীনিকেতন ২৬.৪
সুন্দরবন ২৬

image of rain

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৫.৫)
বহরমপুর (৩৪.৪)
বাঁকুড়া (৩৪.৬)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩৪.৭)
দার্জিলিং (২০)
কালিম্পং (২৬)
দিঘা (৩১)
কলকাতা (৩১.২)
দমদম
কৃষ্ণনগর ( ৩৩.৪)
মালদহ (৩৪.৬)
মেদিনীপুর (৩১.৫)
শিলিগুড়ি (৩৫.৮)
শ্রীনিকেতন (৩৫)
সুন্দরবন (৩০.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+