Monsoon Update: একাধিক ঘূর্ণাবর্তের আনাগোনা! বাংলার তিন জেলায় লাল সতর্কতা আর নয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
পশ্চিমবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলায় এখনও মৌসুমী বায়ু (Monsoon Update) প্রবেশ করতে পারেনি। এদিন আবহাওয়া দফতর এর জন্য সময়সীমা আরও বাড়িয়েছে। তবে রাজ্যের যেসব জায়গায় সপ্তাহখানেক আগে মৌসুমী বায়ু পৌঁছেছে সেইসব জায়গার কিছু অংশে এখন লাল সতর্কতা জারি করা হয়েছে।
এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাকি সময়ের জন্য দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টি পতে পারে। জলপাইগুড়িতে হতে পারে যভারী থেকে অতিভারী বৃষ্টি যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার ও কোচবিহার অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনায় (Monsoon Update) লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিন দিনে দিনের তাপমাত্রা ৪-৫ ডিগ্রি হ্রাস পেতে পারে। তবে তার পরে দিন দুয়েকের এর কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গ জুড়ে এদিন বাকি সময়ে সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টি (Monsoon Update) হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায়। বাকি জেলাগুলিতে বর্জবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও তিন দিনে তাপমাত্রা ৪-৫ ডিগ্রি হ্রাস পেলেও পরের দুদিন তার কোনও পরিবর্তন হবে না।

এদিন আবহাওয়া দফতরের তরপে জানানো হযেছে, দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর তথ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে অবস্থান করছে।

অন্যদিকে অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহার ও সংলগ্ন পূর্ব উত্তর প্রদেশের ওপরে। আগামী দু থেকে তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু (Monsoon Update) দক্ষিণ ভারতের আরও কিছু অংশ, ওড়িশার আরও কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও কিছু অংশ, বিহার, ঝাড়খণ্ড এবং পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশে পৌঁছে যাবে।












Click it and Unblock the Notifications