Monsoon Update: শুক্রবারের মধ্যে দেশের দুই প্রান্তে ঢুকছে বর্ষা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

অবশেষে স্বস্তির বার্তা আবহাওয়া (Weather) দফতরের। বুধবার জানানো হয়েছে ৪৮ ঘন্টা অর্থাৎ শুক্রবারের মধ্যে কেরল ও উত্তর়-পূর্ব ভারতে বর্ষার (Monsoon Update) প্রবেশ হতে চলেছে। এক্ষেত্রে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রাজ্যের উত্তরাংশের বর্ষা প্রবেশের সংযোগ রয়েছে। সেক্ষেত্রে আগামী সপ্তাহ খানেকের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রদেশের সম্ভাবনা।

বৃহস্পতিবার সকালে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ৯ জুন অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভানা রয়েছে। একই সম্ভাবনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার ক্ষেত্রেও। বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

বর্ষার ছবি

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ জুন শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির (Monsoon Update) সম্ভাবনা। সেদিনও নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

তবে রবিবার গিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির (Monsoon Update) পরিমাণ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের সেদিন ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। সঙ্গে নিচের তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস, ৯ জুন অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির (Rain) সম্ভাবনা। এইসময় পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের (heat wave) সম্ভাবনা।

বর্ষার ছবি

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ জুন শনিবার আগের দিনের উল্লিখিত জেলাগুলি ছাড়াও হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির (Monsoon Update) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া (weather) দফতর বৃহস্পতিবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টাতেও কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৯ ও ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়েছে। ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৩৯ শতাংশ।

আবহাওয়া দফতরের ছবি

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৯.৪)
বহরমপুর (২৯.৬)
বাঁকুড়া (২৮.৭)
বর্ধমান (২৬.৮)
কোচবিহার (২৭.৮)
দার্জিলিং (১৫.৫)
কালিম্পং (১৮.৮)
দিঘা (২৭.৮)
কলকাতা (৩০.৬)
দমদম (৩০)
কৃষ্ণনগর (২৩)
মালদহ (৩০.৬)
মেদিনীপুর (২৮.১)
শিলিগুড়ি (২৯.২)
শ্রীনিকেতন (২৮)
সুন্দরবন (২৯)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৪১.৬)
বহরমপুর (৩৯)
বাঁকুড়া (৪১.৪)
বর্ধমান (৪১.৬)
কোচবিহার (৩৬.৮)
দার্জিলিং (২৪.৬)
কালিম্পং (২৯)
দিঘা (৩৫.৪)
কলকাতা (৩৮.৭)
দমদম (৪০)
কৃষ্ণনগর ( ৩৯.৬)
মালদহ (৪১.৮)
মেদিনীপুর (৩৭.২)
শিলিগুড়ি (৪১.৯)
শ্রীনিকেতন (৪০.৬)
সুন্দরবন (৩৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+