Monsoon Update: আগামী ২৪ ঘন্টায় ১২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
সকাল থেকে আকাশ পরিষ্কার কলকাতা-সহ আশপাশের এলাকাগুলিতে। সঙ্গে বুধবারের থেকে ন্যূনতম তাপমাত্রাও কিছুটা কম। আবহাওয়া দফতর জানিয়েছে ২৪ ঘন্টার মধ্যে রাজ্যের পশ্চিমের বাকি জেলাগুলিতে মৌসুমী বায়ু প্রবেশ করবে (Monsoon Update)। সঙ্গে ১২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ জুন শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। তবে বৃহস্পতিবারের জন্য আলিপুরদুয়ার বাদ দিয়ে সবকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ জুন শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Monsoon Update)। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস, পরবর্তী ২৪ ঘন্টার অর্থাৎ ২৩ জুন শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেমে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Monsoon Update)।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ জুন শনিবার সকালের মধ্যেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর বৃহস্পতিবার সকালে (Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে (Monsoon Update)। কোথাও কোথাও এক থেকে দুপশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় কিছুটা কমেছে। ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫৭ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৯.১ )
বহরমপুর (২৮)
বাঁকুড়া (২৮.৩)
বর্ধমান (২৪)
কোচবিহার (২৩.৬)
দার্জিলিং (১৫.৮)
কালিম্পং (১৯.৫)
দিঘা (২৯.৮)
কলকাতা (২৯.৭)
দমদম (২৯.২)
কৃষ্ণনগর (২৭.২)
মালদহ (২৮.৫)
মেদিনীপুর (২৯.৩)
শিলিগুড়ি (২৬.২)
শ্রীনিকেতন (২৮)
সুন্দরবন (৩০)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৮.৭)
বহরমপুর (৩৫.২)
বাঁকুড়া (৩৯.৬)
বর্ধমান (৩৮)
কোচবিহার (২৭.৫)
দার্জিলিং (২০.৬)
কালিম্পং (২৪)
দিঘা (৩৭.৫)
কলকাতা (৩৫.১)
দমদম (৩৬.২)
কৃষ্ণনগর ( ৩৩.২)
মালদহ (৩৫)
মেদিনীপুর (৩০.২)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (৩৬)
সুন্দরবন (৩৫)












Click it and Unblock the Notifications