Monsoon Update: দুপুরে আকাশ কালো করে বৃষ্টি জেলায় জেলায়! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের কোথাও কোথাও এদিন সকালের দিক থেকে সামান্য বৃষ্টি হয় কিংবা হচ্ছে (Monsoon Update)। তবে বৃষ্টি যে সময় থাকছে না, সেই সময় অস্বস্তির আবহাওয়া বজায় থাকছে। আপাতত এই পরিস্থিতি চলবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার বিকেলে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ শনিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Monsoon Update)।

image of monsoon

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে দিনের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। তবে তারপরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না (Monsoon Update) বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শুক্রবার বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিনের বাকি সময়ের পাশাপাশি শনিবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গহেও আগামী তিন দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আবহাওয়া (Weather) দফতরের তরফে এদিন বিকেলে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে (Monsoon Update)। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

image of monsoon

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে

আসানসোল ২৬.৮
বহরমপুর ২৭.৬
বাঁকুড়া ২৬.৩
বর্ধমান ২৪
কোচবিহার ২৫.৯
দার্জিলিং ১৭.৪
কালিম্পং ১৯.৮
দিঘা ২৬.৬
কলকাতা ২৮
দমদম ২৭.১
কৃষ্ণনগর ২৭.২
মালদহ ২৭.২
মেদিনীপুর ২৭.৪
শিলিগুড়ি ২৭.২
শ্রীনিকেতন ২৬.৬
সুন্দরবন ২৬

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৭.৩)
বহরমপুর (৩৪.৬)
বাঁকুড়া (৩৭)
বর্ধমান (৩৬)
কোচবিহার (২৮.২)
দার্জিলিং (২১)
কালিম্পং (২৩)
দিঘা (৩৬.৪)
কলকাতা (৩৩)
দমদম (৩৫)
কৃষ্ণনগর ( ৩১)
মালদহ (৩৬.৬)
মেদিনীপুর (৩৩.৫)
শিলিগুড়ি (৩১.৩)
শ্রীনিকেতন (৩৬.৫)
সুন্দরবন (৩২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+