Monsoon Update: আষাঢ়ের শুরুতেই আকাশ কালো করে স্বস্তির বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
এদিন ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও কিছু জোরে কোথাও আস্তে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি। তবে দক্ষিণবঙ্গে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশের (Monsoon Update) ব্যাপারে এখনও পর্যন্ত কোনও ঘোষণা করেনি আবহাওয়া দফতর।
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২১ জুন বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা (Monsoon Update) রয়েছে।

এই সময়ের মধ্যে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস, ২০ জুন মঙ্গলবার সকালের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিংমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (Monsoon Update) হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জুন বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন চারেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে (Monsoon Update) বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতর সোমবা সকালে (Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশারের এলাকার আকাশ মেঘলা থাকবে (Monsoon Update)। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রবিবারের তুলনায় কিছুটা কমেছে। ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৬৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৯.৫)
বহরমপুর (২৮)
বাঁকুড়া (২৮.৯)
বর্ধমান (২৩.৪)
কোচবিহার (২২.৭)
দার্জিলিং (১৬.২)
কালিম্পং (১৯)
দিঘা (২৯.৩)
কলকাতা (৩০.৪)
দমদম (২৭.৮)
কৃষ্ণনগর (২৮.৮)
মালদহ (২৭.৫)
মেদিনীপুর (৩০.১)
শিলিগুড়ি (২৫.২)
শ্রীনিকেতন (২৭.২)
সুন্দরবন (৩০)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৯.১)
বহরমপুর (৩৩.৬)
বাঁকুড়া (৪০.৭)
বর্ধমান (৩৭)
কোচবিহার (২৪.৭)
দার্জিলিং (১৯.৬)
কালিম্পং (২৪)
দিঘা (৩৫.৩)
কলকাতা (৩২.৯)
দমদম (৩৩.৪)
কৃষ্ণনগর ( ৩৬.৬)
মালদহ (৩৭.৫)
মেদিনীপুর (৩৭)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (৩৯)
সুন্দরবন (৩৩)












Click it and Unblock the Notifications