Monsoon Update: আকাশ মেঘলা, রয়েছে অস্বস্তির আবহাওয়া! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় রাতে বৃষ্টি হয়েছে (Monsoon Update)। সকালেও হাল্কা বৃষ্টি জারি রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে একটানা বৃষ্টি শুরু না হওয়া পর্যন্ত।

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ জুন রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Monsoon Update)।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ জুন সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রা আরও কিছু কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তারপর তাাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস, পরবর্তী ৪৮ ঘন্টার অর্থাৎ ২৬ জুন সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই (Monsoon Update)। জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া

আবহাওয়া দফতর শনিবার সকালে (Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে (Monsoon Update)। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবারের তুলনায় কিছুটা কমেছে। ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার যা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬.৮)
বহরমপুর (২৭.৬)
বাঁকুড়া (২৬.৩)
বর্ধমান (২৪)
কোচবিহার (২৫.৯)
দার্জিলিং (১৭.৪)
কালিম্পং (১৯.৮)
দিঘা (২৬.৬)
কলকাতা (২৮)
দমদম (২৭.১)
কৃষ্ণনগর (২৭.২)
মালদহ (২৭.২)
মেদিনীপুর (২৭.৪)
শিলিগুড়ি (২৭.২)
শ্রীনিকেতন (২৬.৬)
সুন্দরবন (২৬)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৬.২)
বহরমপুর (৩৪.৬)
বাঁকুড়া (৩৯.৬)
বর্ধমান (৩৬)
কোচবিহার (৩১.৮)
দার্জিলিং (২১.৪)
কালিম্পং (২৩)
দিঘা (৩৩.২)
কলকাতা (৩৪.২)
দমদম (৩৫)
কৃষ্ণনগর ( ৩৩.৪)
মালদহ (৩৬.১)
মেদিনীপুর (৩৬.৬)
শিলিগুড়ি (৩২.৭)
শ্রীনিকেতন (৩৫.৬)
সুন্দরবন (৩১.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+