Monsoon Update: সকাল থেকে কয়েকটি জেলায় বৃষ্টি, রয়েছে বজ্রপাতের সতর্কতা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকায় এদিন সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে ভোর থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। এদিন উত্তরবঙ্গের তিনটি জেলা এবং দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রুপাতের সতর্কতা জারি করা হয়েছে (Monsoon Update)।
শুক্রবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ জুন শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। শুক্রবারেও যেখানে দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেখানে শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রপাতের ব্যাপারে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৩-৪ দিনে দিনের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আপাতত রবিবার উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শুক্রবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস, পরবর্তী ২৪ ঘন্টার অর্থাৎ ২৪ জুন শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সবকটি জেলাতেই এদিনের জন্য বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে (Monsoon Update)।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ জুন রবিবার সকালের মধ্যেও দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর শুক্রবার সকালে (Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে (Monsoon Update)। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কমেছে। ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার যা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৭৩ শতাংশ।












Click it and Unblock the Notifications