Monsoon Update: নতুন সপ্তাহের শুরুতে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন! ভারী বৃষ্টি না তাপপ্রবাহ থেকে মুক্তি
আর্দ্রতাজনিত অস্বস্তি আর তাপপ্রবাহ নিয়ে চলছে দক্ষিণবঙ্গবাসীর। এদিনও তার থেকে রক্ষা নেই। তবে দিন তিনেক পর থেকে এই আবহাওয়ায় (Weather) বদল আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি (Monsoon Update) চলবে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
আবহাওয়া (Weather) দফতর এদিন বিকেলে জানিয়েছে, উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে মৌসুমী বায়ু (Monsoon Update)প্রবেশে পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা আপাতত চলতে থাকবে। আপাতত ১৯ জুন অর্থাৎ সোমবার পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে এই জেলাগুলির কোথাও ভারী কিংবা কোথাও অতিভারী বৃষ্টি চলতে থাকবে।

আবহাওয়া (Weather) দফতরের তরপে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি চলবে ১৫-১৯ জুনের মধ্যে। তবে নিচের তিন জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (Monsoon Update) হবে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও আর্দ্রতাজনিত অস্বস্তি, কোথাও বজ্রপাত-সহ বৃষ্টি এবং কোথাও তাপপ্রবাহ চললেও ১৯ জুন সোমবার থেকে এই আবহাওয়ায় পরিবর্তনের (Monsoon Update) সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী রবিবার অর্থাৎ ১৮ জুন পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে বজ্রপাত-সহ বৃষ্টি (Monsoon Update) হতে পারে। অন্যদিকে মুর্শিদাবাদ ও নদিয়া বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান ও বীরভূমে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া (Weather) দফতর। এক মধ্যে কোনও কোনও জেলায় বিকেলের দিকে বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও (Monsoon Update) হতে পারে।

আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার অর্থাৎ ১৯ জুন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (Monsoon Update) হতে পারে। উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের এদিন থেকে চারদিন দিনের তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও পঞ্চম দিন অর্থাৎ সোমবার তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস।












Click it and Unblock the Notifications