Monsoon Update: দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু নিয়ে আশার খবর! উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি কত দিন
দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ( Monsoon Update) নিয়ে আশার খবর শোনাল আবহাওয়া দফতর। গত বাহাত্তর ঘন্টার বেশি সময় ধরে মালদহে আটকে রয়েছে মৌসুমী বায়ু। কোনওভাবে তার দক্ষিণবঙ্গে অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি সেই পরিস্থিতি তৈরি হবে বলে আশাবাদী আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী চার থেকে পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা (Monsoon Update) থাকছে। এর মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, গরম বেশি থাকবে। আগামী তিনদিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কম। দু-একটি জায়গায় হাল্কা বৃষ্টি হলে, তা হবে স্থানীয় ভিত্তিতে। এদিন পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর কিংবা উত্তর ২৪ পরগনার মতো জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
তবে ১৮ জুন রবিবার থেকে ২০ জুন মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা (Monsoon Update) রয়েছে। সব জায়গায় একসঙ্গে না হলেও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ থেকে ২১ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল আবহাওয়া তৈরি হতে পারে বলেই মনে করছে আবহাওয়া বিজ্ঞানীরা।
আগামী তিন থেকে চারদিন তাপপ্রবাহ বজায় থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলি- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী দু-তিন দিন বৃষ্টি কমের দিকে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ১৮ জুন রবিবার কিংবা ১৯ জুন সোমবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা (Monsoon Update) তৈরি হচ্ছে। আপাতত কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ এবং সর্বনিম্ন ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
পশ্চিমের জেলাগুলির থেকে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম হলেও, সমুদ্র কাছে থাকার কারণে অস্বস্তির আবহাওয়া বেশি। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার সঙ্গে ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রত্যক্ষ কোনও সংযোগ নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
১৯ জুন সোমবার থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, অন্য বছরেও তাপপ্রবাহ থাকলেও এতটা সময় ধরে থাকে না। কিন্তু এবার অনেক বেশি সময় ধরে তাপপ্রবাহ চলছে।












Click it and Unblock the Notifications