Monsoon Update: বাংলার জেলাগুলিতে প্রবল বজ্রপাতের পূর্বাভাস! আবহাওয়া দফতরের অরেঞ্জ ওয়ার্নিং জারি

পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাংশ বাদ দলে গোটা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পরেছে ( Monsoon Update)। বাকি অংশে কাল ঢুকে যাবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরও ৪৮ ঘণ্টা বজায় থাকবে। ২৪ জুনের পরে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ ও ২৩ জুন উত্তরবঙ্গে সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ( Monsoon Update)। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় এদিনের পাশাপাশি শুক্রবার বেশি মাত্রায় বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার থেকে বৃষ্টির প্রকোপ কমবে উত্তরবঙ্গে।

rain

বর্ষার সূচনা ভারী বৃষ্টি দিয়ে হয়নি দক্ষিণবঙ্গে। ২৫ ও ২৬ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি হবে ২ দিন একাধিক জেলায়। ২২ -২৪ জুন একাধিক জেলায় বাজ পড়ার প্রবণতা বাড়বে ( Monsoon Update), সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের জন্য ২২ জুনের পাশাপাশি ২৩ জুন অরেঞ্জ ওয়ার্নিং জারি করেছে আবহাওয়া দফতর। দেওয়া হয়েছে বর্জ্রপাতের সতর্কবার্তা। ২৫ জুন রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়।

rain

দক্ষিণবঙ্গের জন্য সতর্কতায় বলা হয়েছে, দক্ষিণবঙ্গে মাঝারি মাত্রার থেকে বেশি মাত্রায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ( Monsoon Update)। যা সাধারণ মানুষ এবং গৃহপালিত পশুরপক্ষে মারাত্মক হতে পারে। যে কারণে বজ্রপাত শুরু হলেও পাকা জায়গায় আশ্রয় নিতে হবে। বাইরে বেরনো যাবে না। গাছ কিংবা বিদ্যুতের স্তম্ভের নিচে আশ্রয় নেওয়া যাবে না।

rain

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+