Monsoon Update: পাঁচ দিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস! ধস থেকে জল জমার সতর্কবার্তা আবহাওয়া দফতরের

উত্তরবঙ্গে মৌসুমী বায়ু (Monsoon Update) সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও ঢুকেছে। যে কারণে এদিন থেকে ১৯ জুন সোমবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ এবং আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া চলতে থাকবে ১৮ জুন রবিবারে মধ্যে। ১৯ জুন থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই দিনের তাপমাত্রা হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

image of rain

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি (Monsoon Update) হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায়। শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায়।

শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির (Monsoon Update) পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এরপর রবিবার ও সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।

rain

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, প্রবল বৃষ্টির (Monsoon Update) কারণে দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। দৃশ্যমানতা কমতে পারে। এছাড়াও পুরসভাগুলির নিচু এলাকা প্লাবিত হতে পারে।

ওদিন থেকে রবিবার অর্থাৎ ১৮ জুনের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ বজায় থাকবে। বাকি জেলাগুলিতে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

image of rany weather

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, শিশু, বয়স্ক ও রোগীদের নিয়ে সতর্ক থাকতে হবে এই সময়। বেলা এগারোটা থেকে বিকেল চারটের সময় এড়িয়ে চলতে হবে। বাইরে বেরোলে ছাতা কিংবা কাপড় দিয়ে মাথা ঢাকতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+