Monsoon Update: অপেক্ষার অবসান, দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঢুকল বর্ষা! বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা (Monsoon Update)। এদিন আলিপুর আবহাওয়া (Weather) দফতরের তরফে একথা জানানো হয়েছে। প্রসঙ্গত গত ১২ জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে। ঠিক সাত দিন পরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষা প্রবেশ করেছে। একইসঙ্গে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল দক্ষিণবঙ্গে বর্ষার (Monsoon Update) অনুকূল পরিবেশ তৈরি। এদিন জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে বর্ষা প্রবেশ করেছে। আগামী ২-৩ দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে প্রবেশ করার অনুকূল পরিবেশ পাবে বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

বর্ষা

সাধারণভাবে পশ্চিমবঙ্গে বর্ষা (Monsoon Update) প্রবেশ করে ৮ থেকে ১০ জুন। এবার তা প্রবেশ করেছে ১২ জুন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মৌসুমী বায়ু উত্তরবঙ্গ থেকে অগ্রসর হয়ে থাকে। দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করে উত্তরবঙ্গের তিন থেকে চারদিন পরে। এবার তা সাতদিন পরে প্রবেশ করেছে। এখনও পর্যন্ত বাংলার তেরোটি জেলায় মৌসুমী বায়ু প্রবেশ করেছে।

এদিন আবহাওয়া দফতরের তরফে আগামী ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়ছে। কমলা সতর্কতা জলপাইগুড়িতে। দার্জিলিং-এ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বৃষ্টির কথা বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আগামী ২৪ ঘন্টায় বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির (Monsoon Update) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিবারের আবহাওয়া বার্তায় এদিন পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল। এদিন সেই জেলাগুলিতে বর্ষার প্রবেশ করেনি। আবহাওয়া দফতর জানিয়েছিল পশ্চিম দিক থেকে আসা গরম বাতাসের কারণে তাপমাত্রা বৃদ্ধি। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্যাচপ্যাচে ও অস্বস্তিকর আবহাওয়ার জন্য দায়ী।

বর্ষা

সাধারণভাবে কেরলে বর্ষার (Monsoon Update) প্রবেশের কথা ১ জুন। এবার তা ৮ জুন প্রবেশ করেছে। তবে এরই মধ্যে চেন্নাই-সহ বিভিন্ন জায়গায় অতিবৃষ্টিতে জলমগ্ন হওয়ার খবর পাওয়া গিয়েছে। উত্তর-পূর্বের অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ। রাজস্থানের বেশ কিছু জায়গায় বন্যা। তবে তা মৌসুমী বায়ুর কারণে নয়, ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+