Monsoon Alert: দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার আবহাওয়া অনুকূল! তিন জেলায় তিন দিনের জন্য লাল সতর্কতা

দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু (Monsoon Alert) আসন্ন। এদিন আবহাওয়া (Weather) দফতরের তরফে জানানো হয়েছে রবিবারের পাশাপাশি সোমবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বেশ কিছু জায়গায় বজ্রপাতের সতর্কতাও দেওয়া হয়েছে।

গত দিন চারেকের বেশি সময় ধরে মৌসুমী বায়ু (Monsoon Alert) মালদহে এসে থমকে রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গ ছাড়াও প্রতিবেশী ঝাড়খণ্ড ও বিহারের প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।

Rain

আবহাওয়া (Weather) দফতর আরও জানিয়েছে, ২০ জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। অন্যদিকে তাপমাত্রাও দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির কয়েকটি জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে।

দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর (Monsoon Alert) প্রবেশ করতে চলেছে, সেই তালিকায় রয়েছে কলকাতাও। এদিন সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ। রবিবারের পাশাপাশি সোমবার বিকেলের দিকে কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ২০ জুন থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Rain

আবহাওয়া দফতর রবিবার বিকেলে জানিয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কোনও কোনও জায়গায় সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে এই সময় বাকি দক্ষিণবঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টির (Monsoon Alert) সম্ভাবনা।

সোমবারের পরে দক্ষিণবঙ্গের আর কোথাও আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তবে ২০ জুন মঙ্গলবার এবং ২১ জুন বুধবার দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস (Monsoon Alert) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Rain

অন্যদিকে উত্তর-পূর্বে রাজ্যগুলির মধ্যে অতিবৃষ্টির কারণে অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যার আঁচ পড়েছে অসম সংলগ্ন এই রাজ্যের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এই তিন জেলায় আগামী মঙ্গলবারের মধ্যে অত্যধিক বৃষ্টিপাতের সম্ভাবনায় লাল সতর্কতা (Monsoon Alert) জারি করা হয়েছে। এই সময় দার্জিলিং এবং কালিম্পং-এ অতিভারী বৃষ্টির সম্ভাবনা।

বুধবার ও বৃহস্পতিবারেও উল্লিখিত পাঁচ জেলায় কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (Monsoon Alert) হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+