Monsoon Update: সকাল থেকে মেঘলা আকাশ, ছয় জেলায় তাপপ্রবাহ! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

কলকাতা-সহ বিভিন্ন জেলায় সকাল থেকে মেঘলা আকাশ। তাপমাত্রারও তুলনামূলকভাবে কম। আবহাওয়া ( Weather) দফতরের পূর্বাভাস এদিন রাজ্যের তিন জেলায় ভারী বৃষ্টি এবং ছটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের তিন জেলায় বর্ষার (Monsoon Update) অনুকূল পরিস্থিতি তৈরি হলেও, আবহাওয়া দফতর এব্যাপারে কোনও ঘোষণা করেনি।

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস অনুযায়ী, ১৩ জুন অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টি (Monsoon Update) আর দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ জুন বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ জুন অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত-সহ বৃষ্টির (Monsoon Update) সম্ভাবনা।

অন্যদিকে এই একই সময়ের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে, এইসব জেলায় বিকেলের দিকে ঝোড়ো হওয়া, বজ্রপাত এবং হাল্কা বৃষ্টিও হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া

আবহাওয়া (weather) দফতর সোমবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ (Monsoon Update)। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের তুলনায় বেশ কিছুটা কমেছে। ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫১ শতাংশ।

আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭.৮)
বহরমপুর (২৮.২)
বাঁকুড়া (২৭.৩)
বর্ধমান (২৩)
কোচবিহার (২৫.১)
দার্জিলিং (১৫.৬)
কালিম্পং (১৯.৬)
দিঘা (২৫.৪)
কলকাতা (২৯)
দমদম (২৮.৫)
কৃষ্ণনগর
মালদহ (২৭.৬)
মেদিনীপুর (২৭.১)
শিলিগুড়ি (২৭.৭)
শ্রীনিকেতন (২৬.৮)
সুন্দরবন (২৬.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৮.৫)
বহরমপুর (৩৮)
বাঁকুড়া (৪১.১)
বর্ধমান (৩৭)
কোচবিহার (৩১.৯)
দার্জিলিং (২৩.৫)
কালিম্পং (২৭)
দিঘা (৩৮)
কলকাতা (৩৭)
দমদম (৩৭.৮)
কৃষ্ণনগর ( ৩৬.৪)
মালদহ (৩৯.২)
মেদিনীপুর (৪০.৫)
শিলিগুড়ি (৩৭)
শ্রীনিকেতন (৩৯.৩)
সুন্দরবন (৩৪.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+