Monsoon news: ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস! প্রাক বর্ষার গন্ধ বাংলায়

North Bengal Weather: প্রবল দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ ( South bengal Weather )! কলকাতা এবং শহরতলিতে গত ২৪ ঘন্টায় বৃষ্টি ( Storm_Rain) হয়েছে। তাতে কিছুটা হলেও একটা স্বস্তির পরিবেশ।

কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সকাল থেকেই প্রখর রোদ। ইতিমধ্যে হাওয়া অফিসের তরফে একাধিক জেলাতে তাপপ্রবাহ জারি করা হয়েছে। তবে এই অবস্থায় উত্তরবঙ্গের (Weather Update) মানুষের জন্যে বড়সড় স্বস্তির খবর।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস!

ইতিমধ্যে কেরলে বর্ষার আগমণ ঘটেছে। শুরু হয়েছে বৃষ্টিও। ইতিমধ্যে সে রাজ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বাংলায় বর্ষা কবে ঢুকবে তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। যদিও শুক্রবারও উত্তরবঙ্গে বর্ষার জন্যে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানায় আলিপুর হাওয়া অফিস।

তবে আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের বড় একটা অংশে বর্ষা ঢোকার সম্ভাবনার কথাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। ইতিমধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং, কালিংপং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পংয়ে। ইতিমধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলাতে আকাশ কালো করে এসেছে। আজ শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথায় প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একাধিক জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে আজ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া এবং বাঁকুড়াতে ঝড় বৃষ্টির পূর্বাভাস তৈরি হতে পারে। এমনকি কলকাতাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস তৈরি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আগামী ২৪ ঘন্টাতে এই বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আকাশ মেঘলা থাকার কথাও বলা হয়েছে। তবে তাপপ্রবাহের কোনও সতর্কতা থাকছে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে একাধিক জেলাতে গরম থাকবে। একই সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+