হাঁসফাঁস গরমে স্বস্তির বার্তা! উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা কবে, পূর্বভাস দিল হাওয়া অফিস
কেরলের মতোই দক্ষিণবঙ্গেও দেরি ঢুকতে চলেছে মৌসুমী বায়ু। তবে উত্তরবঙ্গে তা যথা সময়েই প্রবেশ করবে।
কেরলের মতোই দক্ষিণবঙ্গেও দেরি ঢুকতে চলেছে মৌসুমী বায়ু। তবে উত্তরবঙ্গে তা যথা সময়েই প্রবেশ করবে। এমনই সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ৫ জুন উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। আন্দামান থেকে মায়ানমার হয়ে মৌসুমী বায়ু ঢোকে উত্তরবঙ্গে।
১৮ থেকে ১৯ মে আন্দামানে মৌসুমী বায়ু ঢুকতে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সাধারণত কেরলে বর্ষা ঢোকে ১ জুন। তার সাত থেকে আটদিন পরে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে। কিন্তু এবার ৬ জুন কেরলে বর্ষা ঢুকতে চলেছে। স্বাভাবিক সময়ের পাঁচ দিন পরে। তাই দক্ষিণবঙ্গেও বর্ষার প্রবেশে দেরি হবে। সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ থেকে ৪ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৩ থেকে ৪ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ১৯.২
কালিম্পং ২৫
কোচবিহার ৩১.৩
জলপাইগুড়ি ৩১.৩
শিলিগুড়ি ৩০.৮
মালদা ৩৪.৬

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী ৩ থেকে ৪ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকতে পারে।
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। তবে বীরভূমে বজ্রবিদ্যুৎসহ হাল্কা বৃষ্টি হতে পারে।
পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
পুরুলিয়া ৩৮.৭
বাঁকুড়া ৩৮.১
শ্রীনিকেতন ৩৫.২
বর্ধমান ৩৭

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ হাল্লা বৃষ্টি হতে পারে আগামী ২ থেকে ৩ দিন। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ৩৫.৬
দিঘা ৩৫.১
দমদম ৩৭.৭
ক্যানিং ৩৬
ডায়মন্ডহারবার ৩৫.৪












Click it and Unblock the Notifications