বঙ্গে বর্ষা আসার আর কত বিলম্ব! জোড়া ঘূর্ণাবর্তেই ভরসা আবহাওয়াবিদদের

আবহাওয়া দফতরের ভরসা জোড়া ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল ও বিহারে দু’টি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্তে ভর করেই রাজ্যে বর্ষা ঢুকবে?

দু-তিনদিনের ভিতরেই রাজ্যে বর্ষা আসছে। উত্তরবঙ্গে প্রবেশ করছে মৌসুমী বায়ু। তবে দক্ষিণবঙ্গে ঠিক কবে বর্ষা প্রবেশ করবে তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া দফতর। এই মুহূর্তে আবহাওয়া দফতরের ভরসা জোড়া ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল ও বিহারে দু'টি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্তে ভর করেই রাজ্যে বর্ষা ঢুকবে বলে মনে করছে আলিপুর হাওয়া অফিস।

বৃহস্পতিবার প্রাক বর্ষার পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। তার জেরে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কোথাও বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টিও হতে পারে। সকাল থেকেই মেঘ-রৌদ্রের খেলা চলছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকই থাকছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম হবে।

বঙ্গে বর্ষা আসার আর কত বিলম্ব! জোড়া ঘূর্ণাবর্তেই ভরসা আবহাওয়াবিদদের

বাংলাদেশ উপকূলে 'মোরা' আছড়ে পড়ার পর আবহাওয়া দফতর জানিয়েছিল এবার আগাম ঢুকতে পারে বর্ষা। সেইমতো ভারতে আগাম বর্ষা ঢুকলেও, বঙ্গে তা প্রবেশ করতে দেরি করছে। এখনও কতদিন দেরি হতে পারে, সে ব্যাপারে নিশ্চিত নন আবহবিদরা। তবে তাঁদের প্রাথমিক ধারণা, দু-তিনদিনের ভিতরেই উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা। তার দু-চারদিনের মধ্যে দক্ষিণ বঙ্গে নামবে বর্ষার বৃষ্টি।

বাংলায় বর্ষা আসার নির্ধারিত দিন ৮ জুন। সেইমতো আজ, বৃহস্পতিবারই বর্ষা নামার কথা। কিন্তু পথে আটকে রয়েছে মৌসুমী বায়ু। বাংলায় তা এখনও প্রবেশ না করায় এবার বাংলায় বিলম্বিত হচ্ছে বর্ষা। আবহবিদদের চিন্তা এখনও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হল না। তবে কি বর্ষা আসতে আরও দেরি হবে। ধন্দে রয়েছেন আবহাওয়া বিশারদরা।

শুধু ক্ষীণ আশা দেখা দিয়েছে জোড়া ঘূর্ণাবর্তকে ঘিরে। নির্ধারিত সময় পেরনোর পর এই জোড়া ঘূর্ণাবর্তের হাত ধরে বাংলায় বর্ষা প্রবেশ করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+