নির্ধারিত সময়ের আগেই বাংলায় বর্ষা! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস এক নজরে

নির্ধারিত সময়ের আগেই বাংলায় বর্ষা! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস এক নজরে

প্রবল দাবদাহে পুড়ছে বাংলা! বৃষ্টি হলেও তেমনটা স্বস্তি মিলছে না। সাময়িক তাপমাত্রার পারদ কমলেও ফের একবার চড়চড় করে বাড়তে শুরু করে পারদ। তবে এই অবস্থায় স্বস্তির খবর শোনাচ্ছে আলিপুর হাওয়া অফিস। বাংলায় ঢুকে পড়ল বর্ষা। গত কয়েকদিন আগেই কেরলে ঢোকে বর্ষা।

নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই কেরলে ঢুকেছিল বর্ষা। আর এরপরেই কাউন্টডাউন শুরু হয়ে যায়। আর সেই মতো শনিবারই বাংলায় ঢুকে পড়ল মরশুম। যখন প্রবল গরমে তপ্ত গোটা বাংলা তখন এহেন পূর্বাভাস সত্যিই স্বস্তিদায়ক বলছেন সাধারণ মানুষ। তবে বর্ষায় বৃষ্টি'র পরিমাণ নিয়ে একটা সংশয় রয়েছে।

নির্ধারিত সময়ের আগেই

নির্ধারিত সময়ের আগেই

আজ শনিবার পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে। আর তা অবশ্যই নির্ধারিত সময়ের আগেই। গত রবিবার কেরলে বর্ষার আগমনের খবর জানায় মৌসম ভবন। ঠিক এক সপ্তাহের মধ্যেই উত্তরবঙ্গে ঢুকে পড়ল বর্ষা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, চার দিন আগেই এই অবস্থা তৈরি হয়েছে। স্বাভাবিক ভাবে চলতি মাসের সাত তারিখ বর্ষা ঢোকার কথা ছিল। তবে ইতিমধ্যে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে বৃষ্টি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে শিলিগুড়ি, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জায়গাতে বৃষ্টি শুরু হয়েছে বলে খবর।

ভারী বৃষ্টির পূর্বাভাস-

ভারী বৃষ্টির পূর্বাভাস-

ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং সহ বিভিন্ন অংশে ইতিমধ্যে ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। ফলে পাহাড়ে মানুষ তো বটেই, উত্তরবঙ্গে বিভিন্ন অংশে মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, ভারী বৃষ্টির কারণে উত্তরের নদীগুলিতে জলস্রোত বাড়তে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গে কি হবে?

দক্ষিণবঙ্গে কি হবে?

বাংলায় বর্ষা ঢুকলেও এই মুহূর্তে উত্তরবঙ্গে পরিস্থিতি তৈরি হয়েছে বৃষ্টির। তবে নির্ধারিত সময়ের আগে যেহেতু সেখানে বর্ষা ঢুকে গিয়েছে, দক্ষিণেও বর্ষা আগে ঢুকবে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবে চলতি মাসের ১১-১২ তারিখ দক্ষিণে বর্ষার পরিস্থিতি তৈরি হয়। তবে এবার মনে করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি তৈরি হবে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণের একাধিক জেলাতে শুরু হয়ে যাবে বলেই পূর্বাভাস।

২৪ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস

তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি শুরু হলেও অস্বস্তি বজায় থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+