রাজ্যের দক্ষিণাংশে অবশেষে মুখ দেখাল বর্ষা! আষাঢ়-বেলায় আবহাওয়ার পূর্বাভাস কী বলছে

দীর্ঘ প্রতিক্ষার পর আষাঢ়বেলায় শেষমেশ সে হাজির! খানিক স্বস্তির খবর নিয়ে অবশেষে বাংলার দক্ষিণ অংশে বর্ষা পা রাখল। অসহ্য গরমের হাত থেকে মুক্তি পেতে বহুদিন ধরেই বাংলার দক্ষিণভাগ তাকিয়ে ছিল বৃষ্টির দিকে। উত্তরভাগে বৃষ্টি আসলেও, দক্ষিণে বর্ষা এলো খানিক 'বিলম্বিত লয়ে'! তবে তাতেও কী মিলবে কাঙ্খিত তৃপ্তি! কী বলছে আবহাওয়া দফতর? দেখে নেওয়া যাক।

 বিভিন্ন জেলায় বৃষ্টি

বিভিন্ন জেলায় বৃষ্টি

একটু দেরিতে হলেও শেষমেশ দক্ষিণবঙ্গে পা রেখেছে বর্ষা। জানা গিয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতায়। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত সমস্যা একই পর্যায়ে থাকবে। আবহাওয়া পূর্বাভাস বলছে, ভারত বংলাদেশ সীমান্ত বরাবর অবস্থান করছে মৌসুমী বায়ু। তার জেরেই বৃষ্টি।

 মৌসুমী বায়ুর অবস্থান

মৌসুমী বায়ুর অবস্থান

২৪ পরগনার পথ ধরে বাংলার দক্ষিণভাগে প্রবেশ করছে বর্ষা। তবে মৌসুমী বায়ু সেভাবে শক্তিশালী না হওয়ায় বর্ষার প্রবাব এই মুহূর্তে সেভাবে জোরালো হবে না। সাধারণত ৭ জুন বর্ষা প্রবেশ করে রাজ্যে। তবে এবার তা ২১ জুন প্রবেশ করতে চলেছে। তবে বিলম্বিত বর্ষা পেয়ে খুশি রাজ্যবাসী।

আগামীর পূর্বাভাস

আগামীর পূর্বাভাস

আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টার রাজ্যের দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির সম্বাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের অনুমান, নিম্নচাপ জলীয় বাষ্প টেনে নিচ্ছে বলেই রাজ্যে এবার 'বিলম্বিত বর্ষা'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+