Monsoon Assembly Session: আজ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন, কোন ইস্যুতে প্রস্তুত গেরুয়া শিবির

পঞ্চায়েত ভোটের পর আজ প্রথম দরজা খুলছে রাজ্য বিধানসভার। আজ থেকেই শুরু হতে চলেছে বিধানসভার বাদল অধিবেশন। প্রথম দিন থেকেই উত্তাল হয়ে উঠতে পারে রাজ্য বিধানসভা। পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে সরব হতে পারে বিজেপি শিবির।

কোন অস্ত্রে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে িবজেপি তা নিয়ে পারা চড়ছে। ইতিমধ্যেই বিজেপি শিবিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সবার আগে নজর থাকবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরেই। অন্যদিকে বিজেপিকে চাপে রাখতে শাসকদলের অস্ত্র মণিপুর। মণিপুর ইস্যুতে বিজেপিকে বিঁঁধতে প্রস্তুতি সেরে রেখেছে শাসক দলও।

Monsoon Assembly Session

দুপুর ১২টা থেকে শুরু হবে রাজ্য বিধানসভার অধিবেশন। তার আগে সকাল ১১টায় সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ দিয়ে প্রথম দিনের অধিবেশন শুরু হবে। তারপরেই দিনের মতো মুলতুবি হয়ে যাওয়ার কথা অধিবেশনের। এবার আগের থেকে তাড়াতাড়ি শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন।

শুক্রবারেই এই নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছ থেকে অনুমতি নিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাতে রাজ্যপাল সোমবার থেকে অধিবেশন শুরু করার সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই সব বিধায়ক এবং বিরোধী দলের নেতাদের কাছে বার্তা পাঠানো হয়েছে।

গত অধিবেশনের মতো এবারের বাদল অধিবেশনও উত্তেজনা পূর্ণ হতে চলেছে। পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে বিরোধীরা শাসক দলতে বিঁধতে প্রস্তুতি সেরে রেখেছে। অধিবেশন শুরু হলেই এই নিয়ে বিরোধীরা সরব হবে বলে শোনা যাচ্ছে। তার জেরে বারবার ব্যহত হতে পারে অধিবেশন। এদিকে আবার শাসক দলও প্রস্তুতি সেরে রেখেছে। মণিপুর ইস্যুতে বিজেপিকে বিঁধতে প্রস্তুতি সেরে রেখেছেন তাঁরা।

লোকসভা অধিবেশনের প্রথম দিন থেকেই মণিপুর ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে অধিবেশন। আজ ফের দিল্লিতে লোকসভা অধিবেশনে মণিপুর ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সরব হবে বিরোধীরা। আগের দিনই কংগ্রেসের পক্ষ থেকে মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল। মণিপুর ইস্যুতে আলোচনা দাবি করেছিল কংগ্রেস। কিন্তু তা না হওয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। শেষে মুলতুবি করে দিতে হয় অধিবেশন। সেই আঁচ রাজ্য বিধানসভাতেও পড়বে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+