Weather Update: অতিভারী বৃষ্টির কবলে উত্তর, তাপমাত্রার হেরাফেরির কবলে দক্ষিণ! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির আকাশ সকাল থেকে পরিষ্কার। তবে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বিশেষ করে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি (Rain) শুরু হয়েছে। ভোরে বৃষ্টি হয়েছে বাঁকুড়া
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির আকাশ সকাল থেকে পরিষ্কার। তবে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বিশেষ করে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি (Rain) শুরু হয়েছে। ভোরে বৃষ্টি হয়েছে বাঁকুড়াতেও। মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকে থেকে উত্তরদিকে অবস্থান করছে। আগামী দিন চারেক সেটি ওই অবস্থানেই থাকবে। অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এদিন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ জুলাই রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি। বাকি দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ অগাস্ট সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ জুলাই রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ অগাস্ট সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকে থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে। তবে এর পরের তিনদিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৬.৯)
বহরমপুর (২৬.৪)
বাঁকুড়া (২৬.২)
বর্ধমান (২৪.২)
কোচবিহার (২৫.৯)
দার্জিলিং (১৬.৬)
দিঘা (২৭.৪)
কলকাতা (২৭.৭)
দমদম (২৭.৭)
কৃষ্ণনগর (২৭.৬)
মালদহ (২৬.১)
মেদিনীপুর (২৮.১)
শিলিগুড়ি (২৫.১)
শ্রীনিকেতন (২৪.৫)












Click it and Unblock the Notifications