Weather Update: টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গের কিছু জায়গায়, অস্বস্তি দক্ষিণবঙ্গে! একনজরে বাংলার আবহাওয়া

ভোর থেকে বৃষ্টি উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায়। আরও বৃষ্টির (Rain) পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে। মৌসুমী অক্ষরেখা এই বৃষ্টির অনুঘটক। তবে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি বিমুখ। আপাতত পশ্চিমবঙ্গ উপকূলের কা

ভোর থেকে বৃষ্টি উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায়। আরও বৃষ্টির (Rain) পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে। মৌসুমী অক্ষরেখা এই বৃষ্টির অনুঘটক। তবে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি বিমুখ। আপাতত পশ্চিমবঙ্গ উপকূলের কাথে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্ত নেই। যে কারণে অস্বস্তির আবহাওয়ার (Weather) মধ্যেই কাটাতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পূর্বাভাস

এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় সকাল থেকেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতি আগামী কয়েকদিন চলার সম্ভাবনা রয়েছে। উল্লিখিত জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে প্রায় সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরেই দিন দুয়েক বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অর্থাৎ আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তাপমাত্রারও কোনও পরিবর্তন হবে না। যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। অপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া

কেমন থাকবে কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫.৯ (২৬.৪)
বহরমপুর ২৭ (২৬.৪)
বাঁকুড়া ২৪.৮ (২৪.৮)
বর্ধমান ২৪.৬ (২৫)
কোচবিহার ২৬.৪ (২৫.৪)
দার্জিলিং ১৬.২ (১৬.৮)
দিঘা ২৬.৭ (২৭.৩)
কলকাতা ২৭.৫ (২৬.৫)
দমদম ২৭.৭ (২৭.২)
কৃষ্ণনগর ২৭.৮
মালদহ ২৬.৮ (২৭.৩)
মেদিনীপুর ২৭ (২৬.১)
শিলিগুড়ি ২৬.৪ (২৬.৬)
শ্রীনিকেতন ২৫.৬ (২৫.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+