Weather Update: তাপমাত্রা বৃদ্ধিতে বাড়ছে অস্বস্তি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: তাপমাত্রা বৃদ্ধিতে বাড়ছে অস্বস্তি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
আপাতত ২৪ ঘন্টার মধ্যে রাজ্যের কোথাও ভারী বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। রাজ্য জুড়েই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যার জেরে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া (weather) দফতরের। নিম্নচাপ অক্ষরেখাটি পশ্চিমে অমৃতসর থেকে কার্নাল, দিল্লি, মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে দক্ষিণ উত্তরপ্রদেশ, ডালটনগঞ্জ, জামশেদপুর, খড়গপুর,
দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গিয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৩ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ অগাস্ট বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী দিন কয়েক উত্তরবঙ্গের জেলাগুলির
তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৩ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি
বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ অগাস্ট বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া একইরকম থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আপাতত পরবর্তী ২৪ ঘন্টায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তারপর, তার পরিবর্তন আপাতত হবে না।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬ (২৭.৪)
বহরমপুর ২৬.৬ (২৬.৪)
বাঁকুড়া ২৪ (২৪.৯)
বর্ধমান ২৫.২ (২৪.৪)
কোচবিহার ২৭.১ (২৬.৬)
দার্জিলিং ১৬.৪ (১৭)
দিঘা ২৬.৩ (২৬.৯)
কলকাতা ২৭.২ (২৬.৫)
দমদম ২৭.৭ (২৬.৮)
কৃষ্ণনগর ২৭ (২৬.৮)
মালদহ ২৭.২ (২৫.৯)
মেদিনীপুর ২৫.৫ (২৭.১)
শিলিগুড়ি ২৭.৩ (২৮.২)
শ্রীনিকেতন ২৬.৪ (২৫)












Click it and Unblock the Notifications