Weather Update: নিম্নচাপ সরতেই আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

রাজ্যের কোথাও এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। যে কারণে তাপমাত্রা বৃদ্ধি এবং সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সম্ভাব্য নিম্নচাপের কারণে উপকূলবর্তীজেলাগুলিতে

রাজ্যের কোথাও এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। যে কারণে তাপমাত্রা বৃদ্ধি এবং সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সম্ভাব্য নিম্নচাপের কারণে উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

কলকাতায় মেঘলা আকাশের সম্ভাবনা

কলকাতায় মেঘলা আকাশের সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ কোনও কোনও সময় মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতেপারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৩ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক বৃষ্টির পরিমাণবাড়বে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। পরের দিন বৃষ্টি সরবে পশ্চিমের জেলাগুলিতে। তবে বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোথাও।

নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা

নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৯ অগাস্ট শুক্রবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে ২০ ও ২১ অগাস্ট নাগাদ পূর্ব ও মধ্য ভারতের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫.৫ (২৪)
বহরমপুর ২৬.৬ (২৬.৬)
বাঁকুড়া ২৫.৬ (২৪.৩)
বর্ধমান ২৫ (২৩)
কোচবিহার ২৭.৯ (২৬.১)
দার্জিলিং ১৬ (১৬)
দিঘা ২৬.৫ (২৪.৪)
কলকাতা ২৬.৫ (২৫.২)
দমদম ২৬.৮ (২৫.২)
কৃষ্ণনগর ২৬.৪ (২৬.২)
মালদহ ২৫.৯ (২৬.৬)
মেদিনীপুর ২৬.৩ (২৪.৭)
শিলিগুড়ি ২৪.২ (২৪.২)
শ্রীনিকেতন ২৫.৮ (২৫.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+