সপ্তাহের মাঝামাঝি ফের নিম্নচাপের ভ্রুকুটি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

সপ্তাহের মাঝামাঝি ফের নিম্নচাপের ভ্রুকুটি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

রাজ্যের কোথাও আপাতত ভারী বৃষ্টির (Heavy Rain) কোনও পূর্বাভাস নেই। তবে এদিন রাজ্যের পশ্চিমাংশের কোনও কোনও জায়গায় দমকা হাওয়া বইতে পারে। তবে দিন দুয়েক পরেই ফের একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ (Low Pressure) তৈরির সম্ভাবনা রয়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গে উপকূলের কাছে। সেই সময় কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

ফের ঘূর্ণাবর্ত থেকে নিম্ন তৈরির সম্ভাবনা

ফের ঘূর্ণাবর্ত থেকে নিম্ন তৈরির সম্ভাবনা

আপাতত দক্ষিণবঙ্গের বড় অংশের ওপরে থেকে নিম্নচাপের রেশ কেটে গেলেও, বৃহস্পতিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। যে কারণে সেই সময় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্তমানের নিম্নচাপটি এই মুহূর্তে শক্তি হারিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছত্তিশগড়র ওপরে অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা বিকানের, কোটা, সাগর হয়ে উত্তর ছত্তিশগড়ে নিম্নচাপ কেন্দ্রের মধ্যে দিয়ে
উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 দক্ষিণবঙ্গে বৃষ্টিতে লাগাম

দক্ষিণবঙ্গে বৃষ্টিতে লাগাম

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৬ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে সেরকম বৃষ্টি না হলেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় দমকা হাওয়া
বয়ে যেতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টিপাত তেমন হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ।

 উত্তরবঙ্গে হবে কি ভারী বৃষ্টি

উত্তরবঙ্গে হবে কি ভারী বৃষ্টি

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ অগাস্ট বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সব কটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৪
বহরমপুর ২৬.৬
বাঁকুড়া ২৪.৩
বর্ধমান ২৩
কোচবিহার ২৬.১
দার্জিলিং ১৬
দিঘা ২৪.৪
কলকাতা ২৫.২
দমদম ২৫.২
কৃষ্ণনগর ২৬.২
মালদহ ২৬.৬
মেদিনীপুর ২৪.৭
শিলিগুড়ি ২৪.২
শ্রীনিকেতন ২৫.৪

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+