নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা! কোথায় ভারী বৃষ্টি, কোথায় মেঘলা আকাশ, একনজরে পূর্বাভাস
দিন দুয়েকের মধ্যে ফের বাংলার আবহাওয়ায় পরিবর্তন! কোথায় ভারী বৃষ্টি, কোথায় মেঘলা আকাশ, একনজরে পূর্বাভাস
আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বৃষ্টির (Rain) কোনও পূর্বাভাস নেই। শনিবার নাগাদ উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (Weather) দফতর। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে শনিবার নাগাদ
একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তা হলে রবিবার নাগাদ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ অগাস্ট শনিবার সকালের উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সব কটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে শনিবার থেকে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে
দার্জিলিং ও কালিম্পং-এ। তবে আপাতত দিনের তাপমাত্রার হেরফের হওয়ারও কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ১৪ অগাস্ট রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রবিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায়। আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে
পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ।

অবস্থান করছে ঘূর্ণাবর্ত, হতে পারে নিম্নচাপ
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে ১৩ অগাস্ট শনিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে আবহাওয়া দফতরের
পূর্বাভাসে বলা হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় তা আরও শক্তি বাড়িয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে যেতে পারে। মৌসুমী অক্ষরেখা রয়েছে রাজ্যের দক্ষিণ, ডায়মন্ডহারবারের ওপরে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৪.৮)
বহরমপুর (২৫.৪)
বাঁকুড়া (২৩.২)
বর্ধমান (২২)
কোচবিহার (২৬.৬)
দার্জিলিং (১৬)
দিঘা (২৪.৩)
কলকাতা (২৫.৭)
দমদম (২৫.৫)
কৃষ্ণনগর (২৬.৪)
মালদহ (২৬.৭)
মেদিনীপুর (২৫.১)
শিলিগুড়ি (২৬.৬)
শ্রীনিকেতন (২৪.)












Click it and Unblock the Notifications