Weather Update: মেঘলা আকাশের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি! দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলা বাদ দিলে আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বৃষ্টি কবে হতে পারে, তা নিয়েও কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর। আবহাওয়া (We

উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলা বাদ দিলে আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বৃষ্টি কবে হতে পারে, তা নিয়েও কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা (Monsoon Trough) পশ্চিমে অমৃতসর থেকে শুরু করে, চণ্ডীগড়, বরেলি, বরাইচ, পটনা, বাঁকুড়া, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। সামনের কয়েক দিনে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও।

উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ অগাস্ট বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়িতে শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৪ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সব কটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-লহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আকাশ অংশত মেঘলা

কলকাতার আকাশ অংশত মেঘলা

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬)
বহরমপুর (২৫.৬)
বাঁকুড়া (২৪)
বর্ধমান (২৪)
কোচবিহার (২৫.৬)
দার্জিলিং (১৭)
দিঘা (২৮.৫)
কলকাতা (২৭.৪)
দমদম (২৮.২)
কৃষ্ণনগর (২৭)
মালদহ (২৫.২)
মেদিনীপুর ( ২৮.৫)
শিলিগুড়ি (২৪.৩)
শ্রীনিকেতন (২৪.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+