Monsoon Alert: উত্তরবঙ্গের কোথাও রেড কোথায় অরেঞ্জ অ্যালার্ট! বাংলার কোন জেলায় কেমন বৃষ্টি, একনজরে পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে এদিন সতর্কতা জারি করে বলা হয়েছে ১৯ থেকে ২২ জুনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি (Monsoon Alert) হতে পারে। এছাড়াও এদিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বর্ষার প্রবেশ হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, পূর্ব বর্ধমান ও কলকাতায় বর্ষার প্রবেশ হয়েছে (Monsoon Alert)। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের আরও বিস্তীর্ণ অংশে বর্ষার প্রবেশ করবে বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

আবহাওয়া দফতরের তরফে ১৯-২২ এই চার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে লাল ও কমলা সতর্কতাবার্তা জারি করা হয়েছে (Monsoon Alert)। অতি প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করে সোমবার, মঙ্গলবার ও বুধবারের জন্য লাল সতর্কতা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। কমলা সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং ও দার্জিলিং জেলায়।
২২ জুন বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা। ওই দিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে (Monsoon Alert) কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। ওই দিন হলুদ সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।

মৌসুমী বায়ুর প্রবেশের পরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও, তবে দু-একটি জেলায়। এদিন ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। ২১ জুন বুধবার ভারী বৃষ্টি (Monsoon Alert) হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়।
২২ জুন বৃহস্পতিবার আরও বেশি জেলায় ভারী বৃষ্টি হবে। ওইদিন ভারী বৃষ্টির সম্ভাবনা (Monsoon Alert) রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জেলার কোনও কোনও জায়গায়।












Click it and Unblock the Notifications