বুঝতে পারি কেউ আমার শরীর স্পর্শ করছে! শান্তিপুর লোকালে মহিলার সঙ্গে ভয়ঙ্কর ঘটনা
ফের একবার প্রশ্নের মুখে লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষা! খোদ মহিলা কামরাতেই শ্লীলতাহানির স্বীকার হতে হল এক মহিলাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিয়ালদহ থেকে ফুলিয়া যাওয়ার পথে শান্তিপুর লোকালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক
ফের একবার প্রশ্নের মুখে লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষা! খোদ মহিলা কামরাতেই শ্লীলতাহানির স্বীকার হতে হল এক মহিলাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিয়ালদহ থেকে ফুলিয়া যাওয়ার পথে শান্তিপুর লোকালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
শুধু তাই নয়, ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে রেলের মহিলা সুরক্ষাও। কেন মহিলা কামরায় কোনও সুরক্ষা ব্যবস্থা ছিল না তা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

কল্পনাতেও ভাবতে পারেননি ওই মহিলা!
জানা গিয়েছে ওই মহিলা বিশেষ এক কাজে শিয়ালদহ থেকে ট্রেন ধরে ফুলিয়া যান। সেখানে কাজ শেষ হতে হতে অনেকটাই সন্ধ্যা হয়ে যায় বলে দাবি। এরপর যদিও ডাউন শান্তিপুর লোকালে বাড়ি ফিরতে মহিলা কামরাতে ওঠেন। একে করোনা এরপর সন্ধ্যা হয়ে যাওয়াতে খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায় কামরাটি। চোখও লেগে যায় ওই মহিলার। কিন্তু তাঁর সঙ্গে যে এমন ঘটনা ঘটবে তা কল্পনাতেও ভাবতে পারেননি ওই মহিলা।

কেউ যেন তাঁর শরীর স্পর্শ করছেন
মহিলা জানিয়েছেন, ঘুমের মধ্যেই তিনি অনুভুব করেন কেউ যেন তাঁর শরীর স্পর্শ করছেন। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও ফের একই ঘটনা ঘটতে থাকে বলে দাবি। সঙ্গে সঙ্গে উঠে সেই জায়গা থেকে সরে যান মহিলা। জানা যায় সরে গিয়ে বসেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে বলে অভিযোগ। বিষয়টি প্রতিবাদ করলেও কাউকে পাশে পাওয়া যায়নি বলে অভিযোগ। ফাঁকা কামরায় হওয়াতে গলার চেন পর্যন্ত চুরি করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

বাঁচতে ফেসবুক লাইভ করি
এই অবস্থায় প্রথমে বিষয়টি হকচকিয়ে গেলেও পরিস্থিতি থেকে বাঁচতে ফেসবুক লাইভ করি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মহিলা। আর সেখানে অভিযুক্ত ব্যক্তির সমস্ত কার্যকলাপ ধরা পড়ে যায়। শুধু তাই নয়, অপরাধীর ছবিও লাইভে উঠে আসে। পরিস্থিতি থেকে বাঁচতে বারবার চেন ধরেও ওই মহিলা টানেন। কিন্তু তাতেও গাড়ি থামেনি বলে অভিযোগ। যদিও পরে শিয়ালদহ জিয়ারপিতে গিয়ে পুরো ঘটনা জানান এবং লিখিত অভিযোগ জানান।

ইতিমধ্যে অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে
এই ঘটনায় প্রশ্নের মুখে রেল। যদিও বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং ফেসবুক লাইভ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হচ্ছে। তবে কেন মহিলা সুরক্ষায় কামরাতে কোনও বাহিনীর জওয়ান ছিল না তা নিয়ে উঠছে প্রশ্ন।

রেলে কোনও নিরাপত্তা নেই
এই ঘটনায় ফিরহাদ হাকিম জানিয়েছেন, রেলে কোনও নিরাপত্তা নেই। মানুষকে প্রান হাত করেই চলতে হচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications