বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প, বাংলায় দুপুর থেকেই শুরু বৃষ্টি! উঁচু ঢেউয়ের আশঙ্কায় জারি সতর্কবার্তা
রবিবারেও বাংলার বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ থাকলেও, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগের ওপরে। যে কারণে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আর পূর্বাভাস মতোই এদিন দুপুর থেকে একাধিক জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
শনিবার দক্ষিণবঙ্গের মধ্যে কলাইকুন্ডায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬.৮ ডিগ্রি বেশি। আর উত্তরবঙ্গের মধ্যে রায়গঞ্জে তাপমাত্রা ছিল সব থেকে বেশি, ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬.১ ডিগ্রি বেশি।

রবিবার দুপুরে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টচায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আবহাওয়া দফতরের তরফে বজ্রপাতের সময়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
- আবহাওয়া দফতরের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরির্তন না হলেও, পরবর্তী তিন দিনে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সর্বনিম্ন আর্দ্রতা থাকতে পারে ২০-৪০ শতাংশ আর সর্বোচ্চ থাকতে পারে ৬০-৯০ শতাংশের আশপাশে।
দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের সতর্কবার্তা
- রবিবার
আবহাওয়া দফতর জানিয়েছে এদিন পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমানে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা।
হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে।
এদিনের জন্য বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- সোমবার
এদিন কালবৈশাখীর (ঘঘন্টায় ৫০-৬০ কিমি বেগে) সতর্কবার্তা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কোথাও কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
- মঙ্গলবার
এদিন কালবৈশাখীর (ঘঘন্টায় ৫০-৬০ কিমি বেগে) সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির পূর্বূাভাসল রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এদিন বাকি জেলাগুলিতে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া হতে পারে।
- বুধবার
বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই।
- বৃহস্পতিবার
এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
- মৎস্যজীবী-উপকূলবর্তী এলাকায় সতর্কবার্তা
আবহাওয়া দফতর ছয় থেকে আট মে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে। সমুদ্রে উত্তাল থাকবে সেই কারণে সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়াও হঠাৎ করে সমুদ্রে জলস্তর বৃদ্ধিজনিত সম্ভাবনার জন্য উপকূল এলাকাতেও সতর্কবার্তা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে আবহাওয়া দফতরের সতর্কবার্তা
- রবিবার
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া থাকতে পারে। এদিন মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে।
- সোমবার ও মঙ্গলবার
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কোনও কোনও জায়গায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহযোগে বৃষ্টিও হতে পারে। এই সময় উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
- বুধবার ও বৃহস্পতিবার
এই দুই দিন উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।












Click it and Unblock the Notifications