অধীরের নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় যোগ দিলেন না, কারণ জানিয়ে চিঠি সেলিমের

ভারত জোড়ো যাত্রার সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়ে সেলিম লেখেন, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। এদিন তাঁরা দেশপ্রেম দিবস হিসেবে পালন করে থাকেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে সাগর থেকে পাহাড় পরিক্রমার শেষদিন ছিল সোমবার। নেতাজির জন্মজয়ন্তীতে বাংলায় ভারত জোড়ো যাত্রার শেষ দিনে যোগ দিলেন না সিপিএমের মহম্মদ সেলিম, বিমান বসুরা। কেন তাঁরা যোগ দিলেন না পদযাত্রায়, তা চিঠি লিখে অধীর চৌধুরীকে জানালেন মহম্মদ সেলিম।

অধীরের নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় যোগ দিলেন না, কারণ জানিয়ে চিঠি সেলিমের

অধীর চৌধুরী চেয়েছিলেন ভারত জোড়ো যাত্রায় সিপিএম তথা বামদলগুলিও যোগ দিন। একেবারে শেষদিনে তাঁদের যোগ দেওয়ার জন্য আলাদা আলাদা করে চিঠি লিখেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কিন্তু সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম থেকে শুরু করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ফরওয়ার্ডব্লক সম্পাদক নরেন চট্টোপাধ্যায় কেউ শামিল হলেন না পদযাত্রায়। এদিনও কার্শিয়াংয়ে সাগর থেকে পাহাড় যাত্রার সমাপ্তি হচ্ছে।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রদেশ কংগ্রেস সভাপতিকে চিঠি লিখে কারণ দর্শান। কেন তাঁরা যেতে পারলেন তার ব্যাখ্যা দেন। ভারত জোড়ো যাত্রার সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়ে সেলিম লেখেন, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। এদিন তাঁরা দেশপ্রেম দিবস হিসেবে পালন করে থাকেন। সেই উপলক্ষে বামদলগুলি নানা কর্মসূচি নেয়।

তিনি আরও লেখেন, এবার নেতাজি জন্মোৎসব কমিটির তরফে কেন্দ্রীয় অনুষ্ঠান রাখা হয়েছে কলকাতায়। তার ফলে আমরা আপনার ডাকে সাড়া দিয়ে ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে পারছি না। আপনার অনুরোধ রক্ষা করতে না পারায় আমরা দুঃখিত। শুধু সিপিএম নয়, আরএসপি-সহ অন্যান্য বামদলগুলিও একই কারণ দর্শায়।

সিপিএম, আরএসপি, সিপিআই ও ফরওয়ার্ড ব্লক এই যাত্রায় অংশ না নেওয়ায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও শামিল না হওয়ার সিদ্ধান্ত নেন। প্রতিটি বামদল ছাড়াও বামফ্রন্ট চেয়ারম্যানকেও আলাদা করে চিঠি লিখেছিলেন অধীর চৌধুরী। সম্প্রতি সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর আলোচনায় সিদ্ধান্ত হয় বাংলায় ভারত জোড়ো যাত্রার শেষ দিনে কার্শিয়াংয়ে তারা কোনও প্রতিনিধি দলও পাঠাবে না।

এখানে উল্লেখ্য, কলকাতায় ভারত জোড়ো যাত্রা চলাকালীন বামপন্থী কিছু বিশিষ্টজন কংগ্রেসের পদযাত্রায় শামিল হয়েছিলেন। কিন্তু পাহাড়ে তেমন ছবি দেখা গেল না। অধীরকে চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন মহম্মদ সেলিম। এদিন সাগর থেকে পাহাড় পর্যন্ত জাতীয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সমাপ্তি পর্বে গন্তব্য ছিল কার্শিয়াং। সোমবার অধীর চৌধুরীর নেতৃত্বে কয়েক হাজার কংগ্রেস কর্মী-সমর্থক পায়ে হেঁটে শিলিগুড়ির দাগাপুর থেকে কার্শিয়াং-এর উদ্দেশে রওনা দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+