চোরেদের জোট! ২০২৪-এ ৪০০-র বেশি আসন নিয়ে সরকার মোদীর, ফের একবার দাবি শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের একবার বিরোধীদের ইন্ডিয়া ব্লকেকে নিশানা করলেন। তিনি বলেন, এটা জোট নয়। আই ডট এন ডট ডি ডট আই ডট অ্যালায়েন্স। এটা চোরেদের জোট বলেও আক্রমণ করেন তিনি। তিনি দাবি করেন, এই জোটের কারণেই আগামী নির্বাচনে মোদীজি ৪০০ আসন পেরিয়ে যাবেন।
শুভেন্দু অধিকারী বলেন, এটা দুর্নীতিবাজ, বংশবাদী, পরিবারবাদী ও তুষ্টিকারীদের জোট। এটা কোনও জোটই নয়, দেখবেন মোদীজি পরের বার ৪০০ পেরিয়ে যাবেন। এর আগে বুধবার শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী ও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কথোপকথনকে তীব্র কটাক্ষ করেন।

প্রসঙ্গত বুধবারেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির সামনে হাজিরা দেন। নয় ঘন্টার বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসসির নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়।
বুধবার রাতে ইডির প্রশ্নবাণ সামলে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কয়লা পাচার, গরু পাচার, এসএসসির নিয়োগ দুর্নীতি, সবেতেই তাঁকে একই প্রশ্ন করা হচ্ছে। তিনি লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও হিসেবে চ্যালেঞ্জ করে বলেন, প্রমাণ করুন দুর্নীতির টাকা ওই কোম্পানিতে ঢুকেছে।
বুধবারেই দিল্লিতে শরদ পাওয়ারের বাড়িতে ইন্ডিয়া ব্লকের সমন্বয় কমিটির বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ইডি থেকে সমন পাওয়ার কারণে তিনি দিল্লিতে যেতে পারেননি। বৈঠকে তাঁর আসনটি ফাঁকা রাখা হয়। অবশ্য এই ফাঁকা রাখা আসন নিয়ে কটাক্ষ করেছেন ব্লকের অন্যতম শরিক সিপিআইএম।












Click it and Unblock the Notifications