কলকাতায় ক্যানসার হসপিটালের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী! কালীঘাট থেকে থাকবেন মমতাও
বাংলায় ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ! এই অবস্থায় কলকাতায় 'আসছেন' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে সবটাই হবে ভার্চুয়ালের মাধ্যমে। আগামীকাল শুক্রবার কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনা
বাংলায় ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ! এই অবস্থায় কলকাতায় 'আসছেন' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে সবটাই হবে ভার্চুয়ালের মাধ্যমে। আগামীকাল শুক্রবার কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাস খোলা হচ্ছে। আর তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পুরোটাই ভার্চুয়ালের মাধ্যমে করবেন মোদী। আর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে আজ বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে একটা ভার্চুয়াল মিটিংয়ে থাকব। তবে কালীঘাটের বাড়ির অফিস থেকে। কারন তিনি চান না, নবান্নে সমস্ত অফিসারদের টেনে নিয়ে এসে বিপদ বাড়াতে।
কার মধ্যে কোভিড আছে তা বোঝা যাচ্ছে না। ফলে ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাস খোলার অনুষ্ঠানে মোদীর সঙ্গে উপস্থিত থাকলেও তা কালীঘাটের অফিস থেকে। তবে প্রধানমন্ত্রী দিল্লি থেকেই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে অনলাইনের মাধ্যমে।
অন্যদিকে এই ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাস তৈরিতে রাজ্যের টাকাও আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, এই ক্যাম্পার তৈরির ক্ষেত্রে রাজ্যের টাকা আছে। ২৫ শতাংশ টাকা রাজ্য দিয়েছে।
উল্লেখ্য, গোটা দেশে স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। আর সেদিকে তাকিয়ে ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরি করা হয়েছে। আর এর মাধ্যমে বহু ক্যান্সার আক্রান্ত মানুষ সুবিধা পাবেন। এমনটাই টুইটে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীনে এই ক্যাম্পাসটি তৈরি করা হয়েছে।
একেবারে অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে এখানে। চিকিৎসা ছাড়াও ক্যান্সার নিয়ে গবেষণারও মারাত্মক সুযোগ রয়েছে। এছাড়াও নিউক্লিয়ার মেডিসিনেরও সুবিধা থাকছে বলে জানা যাচ্ছে। আর এই ক্যাম্পাস খুলে গেলে ক্যান্সার চিকিৎসায় একটা দিগন্ত খুলে যাবে বলেও মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, এই ক্যাম্পাস তৈরি করার ক্ষেত্রে মোট ১০০০ কোটি টাকা খরচ হয়েছে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ সাড়ে ৭শ-এর বেশি বেড থাকছে হাসপাতালের মধ্যে। এছাড়াও চিকিৎসকদের জন্যে থাকার ব্যবস্থা। রোগীদের আত্মীয়দের জন্যে থাকার ব্যবস্থাও রাখা থাকছে নয়া এই ক্যাম্পাসে।
আর এই ক্যাম্পাস সাধারণের জন্যে খুলে দিতেই আগামীকাল শুক্রবার কার্যত একমঞ্চে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, এই ক্যাম্পাস উদ্বোধনের পাশাপাশি সামগ্রিক কোভিড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা সারতে পারেন প্রধানমন্ত্রী। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।












Click it and Unblock the Notifications