'আমার ছবি আপনি নিজের হাতে এঁকে আমায় উপহার দিন,চিরদিন রেখে দেব', দিদিকে কেন এমন বললেন মোদী
বাংলায় জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে এদিন বসিরহাটের সভা থেকে তোপ দাগেন নরেন্দ্র মোদী। এদিনের ভাষণে তিনি অভিযোগ করেন তোলেন বাংলার রাজনীতিতে শাসক দলের সন্ত্রাস নিয়ে। এই প্রসঙ্গে মমতার 'রাগ' প্রসঙ্গেও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি মোদী।

মমতার বিকৃত ছবি নিয়ে রাজ্যের বিজেপি কর্মীর গ্রেফতারের ঘটনা নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মোদী। তিনি বলেন, 'যে মেয়েদের আপনি জেলে পোরার বন্দেবস্ত করছেন ওই মেয়েরাই আপনাকে শিক্ষা দেবে।' এরপরই মমতার রাগের প্রসঙ্গ তুলে মোদী মজার ছলে বলেন,'একটা ছবির জন্য এত্ত রাগ!.. দিদি আপনি তো নিজেই শিল্পী..পেন্টিং করেন, আপনি তো চিত্রকরও.. আর শুনেছি নারদা সারদার নাম জপে নিয়ে আপনার পেন্টিং কোটি টাকায় বিক্রি হয় .. ।'
এরপর, মোদী বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতার উদ্দেশে বলেন,'আপনার রাগ কমানোর জন্য.. আপনি তো আর্টিস্ট ... আপনি আমার সবচেয়ে খারাপ একটা ছবি আঁকুন, আপনি অবশ্যই আঁকবেন, আর ২৩ মের পর,আমি আবার প্রধানমন্ত্রী হওয়ার পর , আপনি আমার বাসভবনে আসুন, আর আপনার আঁকা আমার সেই খারাপ ছবিটা আমায় উপহার দিন। আমি ভালোবাসার সঙ্গে সেটা নেব।আর সারাজীবন নিজের কাছে রাখব। তবুও আপনার বিরুদ্ধে এফআইআর করব না।'












Click it and Unblock the Notifications