দিদির হিংসা কেন, বুঝতে পারছেন মোদী! রাজ্যে সিন্ডিকেট নিয়ে আক্রমণ মমতাকে
দিদির হিংসা কেন, তা এবার বুঝতে পারছেন তিনি। ঠাকুরনগরের সমাবেশে জনসমাগত দেখে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের ভালবাসাতেই দিদির হিংসা বলে মন্তব্য করেছেন তিনি।
দিদির হিংসা কেন, তা এবার বুঝতে পারছেন তিনি। ঠাকুরনগরের সমাবেশে জনসমাগত দেখে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের ভালবাসাতেই দিদির হিংসা বলে মন্তব্য করেছেন তিনি। সমাবেশে মোদী বলে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সিন্ডিকেট ট্যাক্স লাগবে না। সমাবেশে নাগরিকত্ব বিলের কথাও উল্লেখ করেন মোদী।

মোদীর বহু প্রতীক্ষিত ঠাকুরনগরের সভা। সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চড়া ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভাষণের শুরুতে
প্রধানমন্ত্রী বলেন, ঠাকুরনগরের মাটি পবিত্র মাটি। বিভূতিভূষণের পথের পাঁচালির কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন বাংলার মাটি মনীষীদের স্নেহ ধন্য।
সমাবেশে মানুষের ভিড়ে খুশি প্রধানমন্ত্রী। তিনি বলেন, দিদির হিংসা কেন, তা এবার বুঝতে পারছেন। মানুষের ভালবাসাতেই দিদির হিংসা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সিন্ডিকেট ট্যাক্স লাগবে না। তিনি বলেন, গণতন্ত্রকে বাঁচানোর নাটক করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নাগরিকত্ব বিলে কথা উল্লেখ করে সমর্থন চান। যাঁরা প্রতিবেশী দেশ থেকে এসেছেন তাঁরা সম্মানের সঙ্গে বাঁচতে চান। তাদের পাশেই বিজেপি দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications