'দিদি তো ২ দিন আগেই ঘোষণা করেছিলেন..', বিজেপির রোড শো-য়ে হিংসা ঘিরে মোদী কোন তত্ত্ব দিলেন
এদিন বসিরহাটে সায়ন্তন বসুর সমর্থনে বিজেপির প্রচার মঞ্চ তথেকে মমতাকে একের পর এক রাজনৈতিক তোপে বিদ্ধ করেন মোদী। মঙ্গলবারের কলকাতা হিংসা ঘিরেও এদিন তোপ দাগতে ছাড়েননি মোদী।
মহানগরীর বুকে অমিত শাহের রোড শোতে হামলার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বাংলার মাটিতে পা রেখে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন নরেন্দ্র মোদী। এদিন বসিরহাটে সায়ন্তন বসুর সমর্থনে বিজেপির প্রচার মঞ্চ তথেকে মমতাকে একের পর এক রাজনৈতিক তোপে বিদ্ধ করেন মোদী। মঙ্গলবারের কলকাতা হিংসা ঘিরেও এদিন তোপ দাগতে ছাড়েননি মোদী।

'ইঞ্চিতে ইঞ্চিতে বদলা'র পাল্টা তোপ!
এদিন বসিরহাটের সভা থেকে মোদী দাবি করেন, মমতার কথা অনুযায়ীই কলকাতায় অমিত শাহের রোড শো-য়ের ওপর হিংসার ঘটনা ঘটে যায়। মোদী বলেন, 'দিদি তো ২ দিন আগেই বলেছিলেন ..উনি বলেছিলেন তিনি ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবেন। এটা ইনি সার্বজনিক রূপে ঘোষণা করেছিলেন। যে অ্যাজেন্ডা ঘোষণা করেছিলেন তা ২৪ ঘণ্টার মধ্যে অমিত শাহের ওপর হামলা করিয়ে দিয়েছেন। ..'

মোদীকে হুমকিকে ভয় পায়না
এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিশানা দেগে , মোদী বলেন, তৃণমূল সুপ্রিমো যতই গালি, হুমকি দিন না কেন, আমি সেসবে দমে যাওয়ার পাত্র নই। এদিন মোদী বলেন, 'কী ভাবলেন মোদী আপনার গালি , আর ধমকিতে ভয় পাবেন? আমার রক্ষা কবচ ১৩০ কোটি মানুষ।'

'দিদির চোখে অহংকার'
এদিনের সভা থেকে মোদী দাবি করেছেন বাংলার 'ভদ্রলোকের সংস্কৃতি নষ্ট করছেন মমতাই।' বাংলায় এদিন মোদী বলেন, ' দিদির চোখে অহংকারের পর্দা।' পাশাপাশি মমতা মিম ও ছবি বিকৃতি কাণ্ডে বিজেপি সমর্থক প্রিয়ঙ্কা শর্মাকে গ্রেফতারি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। ক্ষোভ উগড়ে দেন মমতা সরকারের ওপর ।












Click it and Unblock the Notifications