Adhir Chowdhury: বিরোধীদের চাপে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী, সংসদ হামলায় ক্ষমা চাক মোদী, শাহ, দাবি অধীর চৌধুরীর
সংসদে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন। তাই নিয়ে কটাক্ষ করেছেন সাংসদ অধীর চৌধুরী। চার দিন পরে কেন প্রধানমন্ত্রী মুখ খুললেন? আগে স্লোগান ছিল 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়'। এখন স্লোগান হয়েছে 'মোদী হ্যায় তো মুশকিল হ্যায়।'
অধীর চৌধুরীর মতে সংসদ ভবনে হামলার ঘটনার পরে প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়া উচিত ছিল। সংসদ ভবনে এসে তিনি অভয় দিতেন তিনি রয়েছেন সকলের সঙ্গে। দেশের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী রয়েছেন। কোনও চিন্তা নেই। কিন্তু সে কাজ নরেন্দ্র মোদী করেননি।

বিরোধীদের চাপে প্রধানমন্ত্রী আজকে মুখ খুলেছেন। ভারতবর্ষের মানুষের চাপে নরেন্দ্র মোদীকে আজ রবিবার কথা বলতে হয়েছে। এমনই দাবি করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সংসদ ভবনে এসে নরেন্দ্র মোদীর এই কথা বলা উচিত। এমনই দাবি করেছেন তিনি।
সংসদ ভবনে অতর্কিত হামলার ঘটনায় উত্তপ্ত দেশীয় রাজনীতি। রবিবার সেই উত্তেজনা বাড়িয়ে রাখলেন কংগ্রেস সরকার সাংসদ অধীর চৌধুরী। হামলাকারীরা কোনও মারণাস্ত্র বিষাক্ত গ্যাস বা অন্য কোনও হাতিয়ার নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেননি। এটি ভারতবর্ষের সংসদ ভবনের সৌভাগ্য। বিশাল বড় অঘটন সেদিন ঘটতে পারত।
যারা হামলাকারী, তারা বুঝিয়ে দিল সন্ত্রাসবাদীরা যে কোনও সময় মারণাস্ত্র নিয়ে হামলা চালাতে পারে। সংসদের নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল? সে কথা সামনে চলে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ক্ষমা চাওয়া উচিত। এমনই জোরালো দাবি করছেন অধীর চৌধুরী।
কেন্দ্রের বিজেপি সাংসদদের পাশ নিয়ে হামলাকারীরা সংসদ ভবনে ঢুকেছিল। ওই দিনই নয়, আরও একাধিক দিন হামলাকারীরা আগে ঢুকেছিল। রেইকি করা হয় সংসদ ভবনে। কেন এই সাংসদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সেই প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। এই ঘটনায় বিরোধীদের নাম জড়িত থাকলে এতক্ষণে এনআইএ তদন্ত শুরু হয়ে যেত। এমনই কটাক্ষ করেছেন অধীর।
সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা এত ঠুনকো ছিল কেন? সেই প্রশ্ন তুলেছেন তিনি। ভিজিটরস আসনের সামনের দিকে দিল্লি পুলিশ উপস্থিত থাকে। তারা কী করছিল? একজন উপর থেকে লাফ মারল। তারপরে আরও একজন লাফ মারল। পুলিশের ভূমিকা কী? সেই প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। নতুন সংসদ ভবন তৈরি নিয়ে বিজেপি অনেক বক্তব্য রেখেছে। সেই সংসদ ভবনে নিরাপত্তা ব্যবস্থা বজ্রআঁটুনি ফস্কাগেরো। কটাক্ষ করেছেন অধীর।












Click it and Unblock the Notifications