বিজেপির ফেসবুক লাইভ-এ মোদীর বিকৃত ছবি! তোলপাড় সোশ্যাল মিডিয়া

পঞ্চম দফার ভোট হিংসা ঘিরে এদিন রীতিমত ক্ষোভে ফেটে পড়ে বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপির তরফে এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে নিজেদের ক্ষোভ উগড়ে দেওয়া হয়। আর সেই ফেসবুক লাইভ চলাকলীনই এদিন একটি ব্যানারে লা

পঞ্চম দফার ভোট হিংসা ঘিরে এদিন রীতিমত ক্ষোভে ফেটে পড়ে বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপির তরফে এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে নিজেদের ক্ষোভ উগড়ে দেওয়া হয়। আর সেই ফেসবুক লাইভ চলাকলীনই এদিন একটি ব্যানারে লাগানো মোদীর ছবির সঙ্গে বেড়ালের ছবি মিলিয়ে তাকে বিকৃত করা হয় লাইভ ভিডিওতে। যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। ভিডিওর কমেন্ট সেকশনেও আসতে থাকে একাধিক কমেন্ট। তবে, কিভাবে এমনটা ঘটে যায়, তা জানা যায়নি। ঘটনার খানিক বাদেই সেই পুরনো ভিডিও সরিয়ে নিয়ে সাংবাদিক সম্মেলনের নতুন ভিডিও ফেসবুক পেজে পোস্ট করে রাজ্য় বিজেপি। বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির মিডিয়া কো অর্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান, বিষয়টি সম্পর্কে তাঁর কিছু জানা নেই।

বিজেপির ফেসবুক লাইভ-এ মোদীর বিকৃত ছবি! তোলপাড় সোশ্যাল মিডিয়া

এদিন বিজেপির তরফে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার, কৈলাস বিজয়বর্গীয় সহ অনেকেই। সেখানে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের ওপর হামলার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজ্য নেতৃত্ব। জয়প্রকাশ মজুমদারের দাবি,শান্তনু ঠাকুরকে বোমাবাজি করে তৃণমূল মারতে চেয়েছিল । এরপর জয়প্রকাশ মজুমদার দাবি করেন, হুগলিতে ইভিএম ভাঙচুরের যে ঘটনা ঘটেছে তা বুথে লকেট চট্টোপাধ্যায় থাকাকালীন ঘটেনি। তিনি বুথ থেকে বেরিয়ে যাওয়ার পর ঘটেছে ওই ঘটনা।

বিজেপির ফেসবুক লাইভ-এ মোদীর বিকৃত ছবি! তোলপাড় সোশ্যাল মিডিয়া

বিজেপির ফেসবুক লাইভ-এ মোদীর বিকৃত ছবি! তোলপাড় সোশ্যাল মিডিয়া

এদিন বিজেপির তরফে দাবি করা হয়েছে, লকেট চট্টোপাধ্যায় ছাপ্পা ভোটে র প্রতিবাদ করতে গিয়েছিলেন মাত্র । তারপর লকেট চট্টোপাধ্য়ায় বেরিয়ে যেতেই , যেহেতু ছাপ্পা ভোট আটকে যায় , তাই ইভিএম ভেঙে ফেলা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+