মালদায় মোদীর হুঙ্কার, ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার' বন্দে ভারত উদ্বোধনেই শুরু ২০২৬ এর নির্বাচন যুদ্ধ
বিহারে এনডিএ এর জয়ের পর পূর্ব ভারতে ফের জমে উঠেছে রাজনৈতিক আবহ। শনিবার মালদা থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু শুধুই ট্রেন নয়, সেই মঞ্চ থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজালেন তিনি।
মোদীর স্পষ্ট বার্তা "পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গ অধীর। উন্নয়নের সুযোগ চাইছে নতুন প্রজন্ম। এবার পাল্টানোর সময়, চাই বিজেপি সরকার।"

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হওয়া, চারটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস, ও উত্তরবঙ্গের যোগাযোগ, পর্যটনে বিনিয়োগ সব মিলিয়ে পূর্ব ভারতের উন্নয়নের বড় রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। "বিদেশে যে দ্রুতগতির ট্রেন দেখতাম, আজ ভারত নিজে বানাচ্ছে। আর এর সুবিধা পৌঁছে যাচ্ছে বাংলায়, মালদা, উত্তরবঙ্গ, সীমান্তবর্তী জনপদে," মন্তব্য তাঁর।
সঙ্গে কৃষি, রেশম ও খাদ্য শিল্পে লগ্নির আশ্বাস দিয়ে মোদীর দাবি "চাষির পণ্য প্রক্রিয়াকরণ ও বাজার বাড়লে আয়ও বাড়বে। মালদা পিছিয়ে আছে দুর্নীতির জন্য, যোগানের জন্য নয়।"
ওসমান, ত্রিপুরা ওড়িশা থেকে সদ্য বিহার ও পূর্ব ভারতের রাজনীতিতে বিজেপির উত্থান টেনে মোদী বলেন, "ঘৃণার রাজনীতি থেকে পূর্ব ভারতকে মুক্ত করেছে বিজেপি। এবার পালা বাংলার।" উন্নয়নের মডেলে নব প্রজন্মই বিজেপির শক্তি।
উৎসবের রেল উদ্বোধনের মধ্যেই রাজনৈতিক ঝড়। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, প্রকল্প আটকে রাখা ও কেন্দ্রের ত্রাণ বণ্টনে গাফিলতির অভিযোগ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী।
"আয়ুষ্মান থেকে নল জল, বিদ্যুৎ থেকে গৃহ কেন্দ্রের প্রকল্প আটকে দিচ্ছে তৃণমূল। লুট হচ্ছে গরিবের পাওনা," অভিযোগ মোদীর। বন্যা ত্রাণের টাকাও জনগণের কাছে পৌঁছয়নি বলেও দাবি করেন তিনি।
বাংলার সামনে সবচেয়ে গুরুতর প্রশ্ন অনুপ্রবেশ মন্তব্য প্রধানমন্ত্রীর। সীমান্ত জেলা ও উত্তরবঙ্গের নিরাপত্তা ও চিন্তা তুলে ধরে তিনি জানান, বিজেপি সরকার হলে পরিস্থিতি বদলাবে।
সিএএ প্রসঙ্গেও শরণার্থী সম্প্রদায়কে আশ্বাস দিয়ে মোদী বলেন, "মতুয়া ও নমশূদ্র সহ শরণার্থীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা বিজেপির প্রতিশ্রুতি।"
মহারাষ্ট্র ও কেরলের সাম্প্রতিক পৌরভোটে জয়ের উদাহরণ টেনে মোদী দাবি করেন "যেখানে একসময় অসম্ভব ভাবা হত, সেখানে আজ মানুষ বিজেপিকে আশীর্বাদ দিচ্ছেন। এবার বাংলায়ও বড় ব্যবধানেই আসবে পরিবর্তন।" সভাস্থলের ভিড় ও উৎসাহের প্রসঙ্গ টেনে তিনি বলেন "বাঙালির এই উদ্দীপনা দেখে বিশ্বাস বাড়ছে সুষ্ঠু নির্বাচন হলেই বিজেপিই জিতবে।"
শাসক তৃণমূলের 'গুণ্ডাগিরি ও নির্যাতন' এর অবসান চেয়ে মোদীর বার্তা "একটা ভোটই বাংলাকে পুরনো গৌরবে ফিরিয়ে দিতে পারে। বন্দেমাতরমের ১৫০ বছরে বাংলা দিক দেশের দিশা।"
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ











Click it and Unblock the Notifications