মোদীর শিলিগুড়ির সভা ঘিরে চরম অনিশ্চয়তা! চড়ছে রাজনীতির পারদ
আর কয়েকদিন গড়ালেই রাজ্যে আসতে চলেছেন বিজেপির অন্যতম স্টার ক্যাম্পেনার তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩ এপ্রিল তাঁর যোগ দেওয়ার কথা শিলিগুড়িতে বিজেপির সভায়।
আর কয়েকদিন গড়ালেই রাজ্যে আসতে চলেছেন বিজেপির অন্যতম স্টার ক্যাম্পেনার তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩ এপ্রিল তাঁর যোগ দেওয়ার কথা শিলিগুড়িতে বিজেপির সভায়। এবার সেই সভা নিয়ে বাড়ছে জটিলতা।

এদিন, জানা গিয়েছে সভা ঘিরে এখনও অনুমতি মেলেনি। আজকের মধ্যে অনুমতি না মিললে , বাতিল হতে পারে শিলিগুড়িতে মোদীর সভা। এমনই তথ্য ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এদিকে, আজ রাজ্য়ে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। আলিপুরদুয়ারে তাঁর সভা ঘিরে রীতিমত চাঙ্গা পদ্মশিবিরের কর্মীরা। তবে উত্তরবঙ্গে মোদীর সভা ঘিরে জটিলতা নিয়ে রীতিমত জল্পনা বাড়ছে।
এদিকে, শিলিগুড়িতে সভা করার অনুমতি চেয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। আপাতত উত্তরবঙ্গকে পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছে বিজেপি। সেক্ষেত্রে মোদীর শিলিগুড়ির সভা বাতিল হলে , তা নিঃসন্দেহে পদ্মশিবিরে বড় ধাক্কা হয়ে উঠবে।












Click it and Unblock the Notifications