মমতার রাজ্যে পা রাখার আগে বাংলায় টুইট মোদীর! শিলিগুড়ি-ব্রিগেড ঘিরে চড়ছে পারদ
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। দুপুরেই রাজ্যে পা রাখতে চলেছেন নরেন্দ্র মোদী।
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। দুপুরেই রাজ্যে পা রাখতে চলেছেন নরেন্দ্র মোদী। বিজেপির ব্রিগেড তথা শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে মোদীর সভা ঘিরে রীতিমত আগ্রহ উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে দলীয় কর্মীদের মধ্যে। মোদীর হাইভোল্টেজ সভার দিকে তাকিয়ে জাতীয় রাজনীতিও। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বাংলার মাটিতে পা রাখার আগে মোদীর টুইট চমকে সরগরম রাজনীতির আঙিনা।
|
মোদীর টুইট
এদিন বাংলায় আসার আগে মোদী টুইট করে বাংলাতে। তিনি গোটা টুইটই বাংলা ভাষায় লেখেন। সম্বোধন করেন রাজ্যের জনসাধারণকে। শিলিগুড়ি ও কলকাতার জনসভার বিষয়েও অবহিত করেন।
|
বিজেপির জনপ্রিয়তা বৃদ্ধি
সারা পশ্চিমবঙ্গ জুড়ি বিজেপির রাজনৈতিক জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে এদিন মন্তব্য করেন মোদী। পাশপাশি রাজ্যের মানুষের সমস্যা নিয়েও টুইটে মন্তব্য করেন তিনি।

৩ এপ্রিলের ৩ টি সভা
উল্লেখ্য় , এদিন রাজ্যজুড়ে ৩ টি পর পর হাইভোল্ডেজ সভা রয়েছে মমতা ও মোদীর। একদিকে মোদীর যেমন দুটি সভা রয়েছে, তেমনই আজ উত্তরবঙ্গে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ টি সভা ঘিরেই এদিন সকাল থেকে রাজ্য জুড়ে চড়ছে রাজনৈতিক পারদ।












Click it and Unblock the Notifications